ইংল্যান্ড-নরওয়ের মহারণ মোবাইলে যেভাবে দেখবেন
বিশ্বকাপে উড়ন্ত ফর্মে রয়েছে নরওয়ে। গ্রুপ পর্বে ফ্রান্সের কাছে হারলেও নকআউটে হারিয়েছে ব্রাজিলের মতো দলকে। নরওয়ের ২৮ বছর পর বিশ্বকাপের এই যাত্রাটাকে রঙিন করছেন আর্লিং হলান্ড। ৭ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন তিনি। তাদের সামনে প্রতিপক্ষ এবার ইংল্যান্ড। থ্রি-লায়ন্সরাও আছে দারুণ ছন্দে। হ্যারি কেইন- জুড বেলিংহ্যামরা এবার দীর্ঘ ট্রফি খরা কাটাতে চান।
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে এবার শেষ আটের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই দেশ ইংল্যান্ড ও নরওরে। আজ শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে মাঠে নামছে কেইন-হল্যান্ডরা। জমজমাট এই লড়াই বাংলাদেশে দেখা যাবে টেলিভিশন ও অনলাইনে।
দুই ইউরোপীয় ইংল্যান্ড আর নরওয়ের বাঁচা-মরার লড়াইয়ের এই ম্যাচটি বাংলাদেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
অফিসিয়ালভাবে বাংলাদেশে ম্যাচটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ প্লাস, ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ।
এছাড়াও বিভিন্ন ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা থাকছে। যেখানে সরাসরি খেলা দেখা যাবে কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইট, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপে।

স্পোর্টস ডেস্ক