বিশ্বকাপে গোলের সঙ্গে মেসির সম্পর্ক যেন অবিচ্ছেদ্য
বিশ্বকাপের ইতিহাসে কিংবদন্তিরা নিজেদের আলাদা করে চেনান বড় মুহূর্তে। সেই বড় মুহূর্তগুলোর অন্যতম নাম লিওনেল মেসি। ২০২২ সালের শেষ চার ম্যাচ থেকে ২০২৬ আসরের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টানা ১০ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করে আর্জেন্টাইন অধিনায়ক গড়েছেন অবিশ্বাস্য এক ধারাবাহিকতার নজির।
২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল দিয়ে শুরু হয় এই যাত্রা। এরপর নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি করে গোলের পাশাপাশি একটি করে অ্যাসিস্ট করেন। ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও ছিল তার নামের পাশে।
২০২৬ বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন মেসি। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে করেন জোড়া গোল। জর্ডান ও কেপ ভার্দের বিপক্ষে একটি করে গোল করেন তিনি। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে একটি গোল ও একটি অ্যাসিস্ট করার পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে একটি অ্যাসিস্ট করে টানা দশম বিশ্বকাপ ম্যাচে সরাসরি গোলে অবদান রাখেন।
এই ১০ ম্যাচে মেসির মোট অবদান ১৩ গোল ও ৫ অ্যাসিস্ট। অর্থাৎ আর্জেন্টিনার ১৮টি গোলে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি। বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় এমন ধারাবাহিকতা আধুনিক ফুটবলে অনেকটাই বিরল।
আর্জেন্টিনা এখন সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। সেই ম্যাচেও যদি মেসি গোল বা অ্যাসিস্ট করতে পারেন। তাহলে টানা বিশ্বকাপ ম্যাচে গোল অবদানের রেকর্ড আরও দীর্ঘ হবে।

স্পোর্টস ডেস্ক