কাতারেই খেলাটা শেষ করেছেন মেসি!
একের পর এক সাফল্য, রেকর্ড আর শিরোপা জয়ের মধ্য দিয়ে যেন ভিডিও গেমের মতোই ধাপে ধাপে এগিয়ে গেছেন লিওনেল মেসি। তবে, নিজের ক্যারিয়ার নিয়ে এবার ভিন্ন এক মন্তব্য করলেন আর্জেন্টাইন এই মহাতারকা। বিশ্বকাপ ফাইনালের আগে ফ্যান ফেস্টে করা এক প্রশ্নের জবাবে মেসি জানান, কাতার বিশ্বকাপেই তিনি গেম শেষ করেছেন।
মেসিকে বলা হয়, তার ক্যারিয়ারটা যেন একটি ভিডিও গেমের মতো। একটি লেভেল শেষ করে আরেকটি লেভেলে উঠতে উঠতে শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছেছেন তিনি। জবাবে মেসি বলেন, ‘কাতার বিশ্বকাপেই আমি গেমটা শেষ করে ফেলেছি।’
২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেন মেসি। সেই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে জেতেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেই জয়ই তার ক্যারিয়ারের পূর্ণতা এনে দেয়।
এরপরও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন মেসি। বয়স বাড়লেও পারফরম্যান্সে খুব বেশি ছাপ পড়েনি। এবারও বিশ্বকাপে দলের মূল ভরসা তিনি।

স্পোর্টস ডেস্ক