Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৩:৪৫, ১৯ জুলাই ২০২৬
আপডেট: ০৪:০৫, ১৯ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৩:৪৫, ১৯ জুলাই ২০২৬
আপডেট: ০৪:০৫, ১৯ জুলাই ২০২৬
আরও খবর
জিদান জ্বরে কাঁপছে ফ্রান্স
বিশ্বকাপ না পাওয়ার হতাশা নিয়ে এমবাপ্পের বার্তা
অবশেষে ফ্রান্সের ডাগআউটে জিদান
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা
হঠাৎ দুঃখপ্রকাশ স্কালোনির, কিন্তু কেন?

এমবাপ্পেদের হতাশ করে প্রথমার্ধেই ইংল্যান্ডের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
০৩:৪৫, ১৯ জুলাই ২০২৬
আপডেট: ০৪:০৫, ১৯ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৩:৪৫, ১৯ জুলাই ২০২৬
আপডেট: ০৪:০৫, ১৯ জুলাই ২০২৬
ছবি : ফিফা

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের আগ্রাসী ফুটবলের সামনে দাঁড়াতেই পারছে না ফ্রান্স। শুরু থেকেই একের পর এক আক্রমণে ফরাসি রক্ষণকে ভেঙে চুরমার করে দিয়েছে থ্রি লায়ন্সরা। ডেকলান রাইসের দ্রুত গোলে শুরু হওয়া ইংল্যান্ডের গোল উৎসবে জোড়া গোল করেছেন বুকায়ো সাকা, সঙ্গে এজরি কনসার এক গোলে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্সকে দেখা গেছে ছন্নছাড়া ও অসহায় অবস্থায়।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মুখোমুখি হয়েছে ইউরোপের দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও ফ্রান্স। সেমিফাইনালে হেরে শিরোপার স্বপ্ন শেষ হলেও বিশ্বকাপের শেষটা জয় দিয়ে রাঙানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে দুই দল।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। মাত্র তৃতীয় মিনিটেই ফ্রান্সের রক্ষণভাগ ভেদ করে গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার ডেকলান রাইস। তার নিখুঁত ফিনিশে শুরুতেই পিছিয়ে পড়ে ফ্রান্স।

গোলের পরও আক্রমণের ধার কমায়নি ইংল্যান্ড। ১২তম মিনিটে বুকায়ো সাকা বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি। তবে ফরাসি রক্ষণে চাপ অব্যাহত রেখে সুযোগ তৈরির চেষ্টা চালিয়ে যায় তারা।

১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। ডেকলান রাইসের দুর্দান্ত ক্রসে কোনো বাধা ছাড়াই উঁচুতে উঠে হেডে বল জালে পাঠান এজরি কনসা। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।

দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরতে পারেনি ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও মাইকেল অলিসরা আক্রমণে ওঠার চেষ্টা করলেও ইংল্যান্ডের সংগঠিত রক্ষণ ভাঙতে ব্যর্থ হন। উল্টো ইংল্যান্ডের দ্রুতগতির আক্রমণে বারবার বিপদে পড়ে ফরাসিরা।

৩৫তম মিনিটে ফ্রান্সের ব্যবধান কমানোর সুযোগ এসেছিল। মাইকেল অলিসের পাস থেকে এমবাপ্পের শক্তিশালী শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক ডিন হেন্ডারসন।

এরপর ৩৭তম মিনিটে আবারও ফ্রান্সের রক্ষণে আঘাত হানে ইংল্যান্ড। রাশফোর্ডের পাস থেকে বল নিয়ে এগিয়ে যান বুকায়ো সাকা। গোলরক্ষক মাইক ম্যাঁয়াঁকে কাটিয়ে শেষ পর্যন্ত ফরাসি ডিফেন্ডারের গায়ে লেগে আসা বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন সাকা। তার জোড়া গোল, রাইস ও কনসার গোলে বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ইংল্যান্ড। বিপরীতে এমবাপ্পেদের ফ্রান্সকে দেখা যায় হতাশ ও দিশেহারা অবস্থায়।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ইংল্যান্ড ফুটবল দল ফ্রান্স ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

২৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে মুখ খুললেন স্পেন কোচ
২৪ জুলাই ২০২৬
বিশ্বকাপের সেরা ১০ তারকা, কাদের বেছে নিল স্কাই স্পোর্টস?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আবার কবে, কাদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা?
  2. আম্পায়ার সৈকতকে নিয়ে যা বলল বিসিবি
  3. চমক দিয়ে মালয়েশিয়ার বিপক্ষে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
  4. বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে-কোথায় খেলা?
  5. ফিফা কি ইনফান্তিনোকে অপসারণ করতে পারবে, নিয়ম কী বলে?
  6. অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x