ফাইনালের আগে কী বললেন ‘আবেগী মেসি’
সতীর্থদের সঙ্গে অনুশীলনের পথে লিওনেল মেসি। ছবি : এএফপি
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বার্তায় দীর্ঘ পথচলার স্মৃতি ও দলের ঐক্যের কথা তুলে ধরেছেন তিনি।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানান, এই যাত্রার সবচেয়ে সুন্দর দিক শুধু শিরোপা নয়, বরং পুরো পথচলাটাই। সতীর্থদের সঙ্গে প্রতিদিনের জীবন, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করার অভিজ্ঞতাকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন।
দলের ভেতরের সম্পর্ক ও বন্ধনের কথা তুলে ধরে মেসি বলেন, ‘এই দলের প্রতিটি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং যারা প্রতিদিন জাতীয় দলকে একটি পরিবারের মতো ধরে রাখার জন্য কাজ করেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
বার্তার শেষে ফুটবলের এই মহাতারকা লেখেন, ‘ভামোস আর্জেন্টিনা।’

স্পোর্টস ডেস্ক