তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত একাদশ স্পেনের
আর কিছুক্ষণ পরই শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা আর স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে, সেমিফাইনাল ম্যাচ থেকে একাদশে কোনো পরিবর্তন আনেনি স্পেন।
আজ রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি রাইটব্যাকে নাহুয়েল মোলিনার পরিবর্তে পরিবর্তে শুরুর একাদশে রেখেছেন গঞ্জালো মন্তিয়েল। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মোলিনা প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারলেও বদলি হিসেবে নেমে দারুণ ছাপ রেখেছিলেন মন্তিয়েল। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই ফাইনালের শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
মিডফিল্ডে অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছেন স্কালোনি। সেমিফাইনালে প্রথম একাদশে না থাকা রদ্রিগো ডি পলকে ফিরিয়ে এনেছেন তিনি। ফলে জিউলিয়ানো সিমিওনেকে শুরু করতে হচ্ছে বেঞ্চ থেকে।
আরেকটি পরিবর্তন এসেছে বাঁ দিকের মিডফিল্ডে। পুরোপুরি ফিট না থাকায় লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে রাখা হয়নি। তার জায়গায় সুযোগ পেয়েছেন নিকোলাস গনসালেস। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে আক্রমণে গতি এনে নজর কাড়েন তিনি। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই ফাইনালের শুরুর একাদশে জায়গা পেয়েছেন এই উইঙ্গার।
অন্যদিকে, স্পেন কোনো পরিবর্তন আনেনি। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠা একই একাদশের ওপরই আস্থা রেখেছেন স্প্যানিশ কোচ।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, নিকোলাস গনসালেস, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
স্পেনের একাদশ: উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

স্পোর্টস ডেস্ক