স্পেনের কাছে হেরে যা বললেন স্কালোনি
পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ পারফর্ম করে এসেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তো প্রতিপক্ষদের রীতিমতো উঁড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। নকআউট পর্বের ম্যাচগুলোতে লিখেছে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য সব গল্প। কিন্তু ফাইনালের মঞ্চে সেই আর্জেন্টাইন নিজেদের হারিয়ে খুঁজল। পুরো ম্যাচে নিজেদের ছাঁয়া হয়ে রইল তারা।
অন্যদিকে, নিজেদের ঐতিহ্যগত নান্দনিক পাসিং ফুটবলে মন জয় করে নিল স্পেন। সেই সঙ্গে জয় করে নিল শিরোপাও। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা ঘরে তুলল লা রোহারা। ম্যাচ শেষে পরাজয় মেনে নিয়ে নিজের দলের খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
নান্দনিক ফুটবল উপহার দেওয়া স্পেনের শ্রেষ্ঠত্বকে স্বীকার করে স্কালোনি বলেন, ‘কষ্ট হচ্ছে, কিন্তু আমরা জানি যে আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি। আমার অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন আর তা বলে লাভ নেই। আমি এই ছেলেদের প্রতি কৃতজ্ঞ।’
পুরো ম্যাচে মোটে দুটি শট নিতে পেরেছে আর্জেন্টিনা, সেগুলোও লক্ষ্যে ছিল না। বিপরীতে, ২০টি শট নিয়েছে স্পেন। বল দখলের লড়াইয়েও পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তাদের পায়ে বল ছিল মোটে ৩৫ শতাংশ। অন্যদিকে, ৬৫ শতাংশ বল দখলে রেখে পুরো ম্যাচেই নিজেদের কাছে নিয়ন্ত্রণ রেখেছিল স্পেন।
তাই ম্যাচ শেষে স্পেনকে কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি স্কালোনি। তিনি বলেন, ‘তারা (স্পেন) আমাদের চেয়ে ভালো খেলেছে। খেলোয়াড়দের নিয়ে আমার দারুণ সব স্মৃতি রয়েছে। আমাদের অবশ্যই তাদেরকে প্রাপ্য স্বীকৃতি দিতে হবে। জয় এবং পরাজয় উভয় ক্ষেত্রেই আমাদের উদারতা দেখাতে হবে। আমরা দেখিয়েছি যে আমরা হারতে জানি।’

স্পোর্টস ডেস্ক