এক নজরে দেখে নিন কার হাতে কোন পুরস্কার
শেষ হয়েছে বিশ্বকাপের মহাযজ্ঞ। সেরাদের সেরা হিসেবে বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানো স্প্যানিশরা এগিয়ে ব্যক্তিগত অর্জনেও। দ্বিতীয় শিরোপা জয়ের পথে দলগত ফুটবলের প্রদর্শনী দেখিয়েছে ইউরোপের অন্যতম পাওয়ার হাউজরা।
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ‘গোল্ডেন বল’ জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি। সেমিফাইনালে ফ্রান্সের পর ফাইনালেও তিনি ছিলেন অনবদ্য। বিশেষত, লিওনেল মেসিকে বোতলবন্দী করে রাখেন পুরোটা সময়।
ফাইনালে অনেকটা বেকার সময় কাটানো স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোনের হাতে উঠেছে ‘গোল্ডেন গ্লাভস।’ গোটা টুর্নামেন্টে গোলবারের নিচে তিনি ছিলেন অতন্দ্র প্রহরী। ৮ ম্যাচে ৭টি ক্লিনশিট, হজম করেছেন মোটে এক গোল!
তরুণ স্প্যানিশ ডিফেন্ডার পাও কুবারসি জিতেছেন ‘সেরা উদীয়মান তারকা’র পুরস্কার। ১৯ বছর এই তারকা গোটা বিশ্বকাপে স্পেনের রক্ষণে অন্যতম ভরসা হয়ে ছিলেন।
তিন স্প্যানিশের বাইরে সেরাদের কাতারে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ জিতেছেন ফরাসি তারকা। সদ্য শেষ হওয়া আসরে ১০ গোল ও ৪টি অ্যাসিস্ট করেন ফ্রান্স অধিনায়ক। এই টানা দ্বিতীয়বার বিশ্বকাপের গোল্ডেন বল পেলেন এমবাপ্পে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ২২ গোল নিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি।

স্পোর্টস ডেস্ক