মেসিকে নিয়ে যা বললেন ব্রাজিল তারকা
ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো যোগ দিয়েছেন মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। নতুন ক্লাবে এসে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই অভিজ্ঞ ফুটবলার।
ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর নিজের প্রতিক্রিয়ায় ক্যাসেমিরো বলেন, ‘লিওনেল মেসিকে সাহায্য করার জন্য আর তর সইছে না। তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন।’
দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ক্যাসেমিরো এবং বার্সেলোনার হয়ে খেলা মেসি ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী। এল ক্লাসিকোর উত্তপ্ত লড়াইয়ে বহুবার মুখোমুখি হয়েছেন তারা। পরে ক্যাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডে এবং মেসি পিএসজি হয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন।
তবে এবার পুরোনো প্রতিদ্বন্দ্বিতা ভুলে একই দলে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন দুই তারকা। মেসির পাশাপাশি সার্জিও বুসকেতস ও জর্ডি আলবার মতো অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে ক্যাসেমিরোর সংযোজন ইন্টার মায়ামিকে আরও শক্তিশালী করেছে।
অভিজ্ঞতা ও তারকাসমৃদ্ধ দল গড়ে তুলে নতুন মৌসুমে শিরোপার লড়াইয়ে নিজেদের আরও এগিয়ে নিতে চায় ইন্টার মায়ামি।

স্পোর্টস ডেস্ক