Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৩৬, ০১ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৩৬, ০১ আগস্ট ২০২৬
আরও খবর
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা
নতুন ঠিকানায় নাম লেখালেন ভোজিনহা
বিশ্বকাপ মাতানো ১০ আফ্রিকান তারকা
এবার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভোজিনহা
বিশ্বকাপ খেলে কত টাকা পাচ্ছে কেপ ভার্দে

ভোজিনহার জন্য বদলে ফেলা হলো নিয়ম

স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৩৬, ০১ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৩৬, ০১ আগস্ট ২০২৬
বিশ্বকাপে আলো ছড়ানো কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি : এএফপি

বিশ্বকাপে আলো ছড়িয়ে আলোচনায় এসেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। তাকে দলে ভেড়াতে গিয়ে এক অদ্ভুত পরিস্থিতির মুখে পড়েছে চিলির জনপ্রিয় ক্লাব কোলো-কোলো। একদিকে তাকে জার্সিতে নিজের পছন্দের ডাকনাম ব্যবহারের সুযোগ করে দিতে লিগের নিয়মে পরিবর্তন এনেছে চিলির ফুটবল কর্তৃপক্ষ (এএনএফপি)। অন্যদিকে, নানা জটিলতায় দলবদলটা এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি।

এতদিন চিলির ক্লাব ফুটবলে খেলোয়াড়দের জার্সিতে শুধু পারিবারিক পদবি লেখার কঠোর নিয়ম ছিল। গত শুক্রবার চিলির লিগ আয়োজক কর্তৃপক্ষ এক বিশেষ বৈঠকে এই নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। সর্বসম্মত সিদ্ধান্তে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ভোজিনহা চাইলে তার পারিবারিক নামের বদলে ডাকনামটিই জার্সিতে ব্যবহার করতে পারবেন।

ভোজিনহার পুরো নাম জোসিমার জোসে এভোরা দিয়াস হলেও ফুটবল বিশ্বে ‘ভোজিনহা’ নামেই সবার কাছে পরিচিত কেপ ভার্দের এই গোলরক্ষক। মূলত কোলো-কোলোতে যোগ দেওয়ার শর্তগুলোর একটি ছিল এই বিশেষ নাম ব্যবহারের অনুমতি পাওয়া।

চলতি সপ্তাহে ৪০ বছর বয়সী এই গোলরক্ষককে নতুন তারকা হিসেবে দলে নেওয়ার ঘোষণা দেয় কোলো-কোলো। গত মঙ্গলবার সান্তিয়াগোতে পৌঁছানোর কথা থাকলেও ভিসা জটিলতায় তার ভ্রমণ পেছাতে পেছাতে বৃহস্পতিবার পর্যন্ত গড়ায়। কিন্তু নির্ধারিত দিনেও তিনি বিমানে উঠতে পারেননি। এরপর থেকেই তার দলবদল নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।

অবশ্য ক্লাবটির পরিচালক হাইমে পিসারো সব সংশয় উড়িয়ে দিয়ে জানিয়েছেন, চুক্তি ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নেই। গত বৃহস্পতিবার রাতে তিনি জানান, ভোজিনহার এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ব্যক্তিগত কিছু জরুরি বিষয় সামলাতেই একটু সময় নিচ্ছেন এই গোলরক্ষক।

এদিকে ক্লাব সভাপতি আনিবাল মোসা স্বীকার করেছেন যে, এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়নি। অন্যদিকে, কোলো-কোলোর কোচ ফের্নান্দো অর্তিসও ভোজিনহার সঙ্গে সরাসরি কথা বলেছেন।

কোচ বলেন, ‘আমরা তার সঙ্গে কথা বলেছি এবং সে বেশ খুশি বলেই মনে হয়েছে। সে সাধারণত খুব বেশি আবেগ দেখায় না, তবে এখানে আসার ব্যাপারে দারুণ রোমাঞ্চিত। আশা করি, ব্যক্তিগত কাজগুলো সেরে খুব দ্রুতই সে দলের সঙ্গে যোগ দেবে।’

কেপ ভার্দে ফুটবল দল ভোজিনহা

সংশ্লিষ্ট সংবাদ: কেপ ভার্দে ফুটবল দল

২৫ জুলাই ২০২৬
নতুন ঠিকানায় নাম লেখালেন ভোজিনহা
১১ জুলাই ২০২৬
এবার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভোজিনহা
সর্বাধিক পঠিত
  1. পাকিস্তানের স্পিন ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের হাঁসফাঁস
  2. আবার কবে, কাদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা?
  3. আম্পায়ার সৈকতকে নিয়ে যা বলল বিসিবি
  4. চমক দিয়ে মালয়েশিয়ার বিপক্ষে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
  5. বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে-কোথায় খেলা?
  6. ফিফা কি ইনফান্তিনোকে অপসারণ করতে পারবে, নিয়ম কী বলে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x