Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৬, ০৫ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৬, ০৫ আগস্ট ২০২৬
আরও খবর
বর্ষসেরা ক্রিকেটার রিশাদ, ক্রীড়াবিদের দৌড়ে হামজা
আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক : কোচ মুশতাক
রিশাদকে নিয়ে যা বললেন ইশ সোধি
আইসিসি থেকে সুখবর পেলেন নাহিদ-রিশাদরা
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন রিশাদ

নতুন লিগে ডাক পেলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৬, ০৫ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪৬, ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। ছবি : রিশাদ হোসেনের ফেসবুক পেজ থেকে নেওয়া

জাতীয় দলে অভিষেকের পর থেকেই নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। ইতোমধ্যে বিশ্বের কয়েকটি লিগে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। কুঁড়িয়েছেন প্রশংসা। সেই পারফরম্যান্সের সুবাদে এবার আরও একটি টুর্নামেন্ট থেকে ডাক এলো রিশাদের।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টুয়েন্টিতে দল পেয়েছেন রিশাদ। সরাসরি চুক্তিতে টাইগার লেগস্পিনারকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ডাক পেলেন রিশাদ।

এসএ টুয়েন্টির গত আসরে দল পেয়েছিলেন বাংলাদেশের আরেক স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু সেবার খেলা হয়নি তার। ফলে সবঠিক থাকলে প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার এই টুর্নামেন্টে খেলবেন রিশাদ।

এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), অস্ট্রেলিয়ার ফ্র‌্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ মাতিয়েছেন রিশাদ। এর মধ্যে পিএসএল-এ লাহোর কালান্দার্সের হয়ে ১২ উইকেট শিকার করেছিলেন রিশাদ। আর বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকন্সের হয়ে ১১ ইনিংসে ১৫ উইকেট শিকার করেছিলেন তিনি। ছিলেন স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী।

তবে রিশাদের এসএ টুয়েন্টিতে খেলা নিয়ে আছে শঙ্কাও। কারণ আগামী বছরের ৯ জানুয়ারী থেকে এসএ টুয়েন্টির আগামী মৌসুম মাঠে গড়াবে। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে আয়োজিত হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

ফলে এসএ টুয়েন্টিতে খেললে রিশাদকে বাদ দিতে হবে বিপিএল। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজ দেশের লিগ রেখে ভিন্ন দেশের লিগে খেলার অনুমতি দেবে কিনা, সেটি একটি প্রশ্ন। যদিও চলতি বছর বিপিএলে খেলা বাদ দিয়ে বিগ ব্যাশে খেলেছিলেন রিশাদ। তবে তখন বিসিবিতে ছিল ভিন্ন নেতৃত্ব।

রিশাদ হোসেন এসএ টুয়েন্টি

সংশ্লিষ্ট সংবাদ: রিশাদ হোসেন

২৫ এপ্রিল ২০২৬
রিশাদকে নিয়ে যা বললেন ইশ সোধি
০১ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন রিশাদ
১১ ফেব্রুয়ারি ২০২৬
পিএসএল নিলামে দল পেলেন রিশাদ, অবিক্রিত মিরাজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ
  2. নিজ দেশেই কী ‘বিদেশি’ মোহাম্মদ আমির?
  3. ফিফা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ জর্ডানের
  4. নতুন লিগে ডাক পেলেন রিশাদ
  5. প্রীতি জিনতার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি
  6. প্রতিপক্ষকে খোঁচা মেরে গালি শুনলেন নেইমার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x