হেডকে নিয়ে পরিকল্পনা জানালেন তাসকিন
দীর্ঘ ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ১৩ আগস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে খেলা বরবারই কঠিন। এর ওপর সম্প্রতি দারুণ ছন্দে আছেন ওপেনার ট্রাভিস হেড। টেস্ট ক্রিকেটেও ভয়ঙ্কর তিনি।
এই সিরিজে বোলিং বিভাগে বাংলাদেশের ভরসার নাম তাসকিন আহমেদ। নাহিদ রানা চোটে থাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে তাকে। এই টাইগার পেসার হেডকে নিয়ে কী ভাবছেন? আজ সোমবার (১০ আগস্ট) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসিদের কথা বলেছেন তাসকিন।
হেডকে নিয়ে এক প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘কোনো সন্দেহ নেই, তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। কিন্তু ক্রিকেট হলো ব্যাট ও বলের খেলা। আমি গত কয়েক বছর ধরে যেভাবে কাজ করে আসছি, নিজের সেই প্রক্রিয়াটিই অনুসরণ করতে যাচ্ছি। এটি সহজ হবে না, তবে এর চেয়ে বেশি করার মতো কিছু আমার কাছে নেই। আমি আমার প্রসেসে অনড় থাকব।’
২০২৫-২৬ অ্যাশেজ সিরিজে হেডের বিপক্ষে ইংল্যান্ডের পরিকল্পনা তাসকিন ফলো করবেন কিনা–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো নির্দিষ্ট দিনে কন্ডিশন এবং পিচ কেমন আচরণ করছে তার ওপর অনেক কিছু নির্ভর করে। প্রতিটি ব্যাটারের জন্যই আমাদের একটি পরিকল্পনা থাকবে, তবে তা বাস্তবায়নের ওপর এবং মাঠে আমরা কতটা ভালোভাবে তা প্রয়োগ করতে পারছি তার ওপর নির্ভর করছে।’

স্পোর্টস ডেস্ক