Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৭:৫৫, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০০, ১৩ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৫৫, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০০, ১৩ আগস্ট ২০২৬
আরও খবর
মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর অন্যরকম রেকর্ড
বাবার মৃত্যুর শোক কাটিয়ে কবে মাঠে ফিরবেন মেসি?
শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করল মায়ামি
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
বাবাকে নিয়ে আবেগতাড়িত হয়ে যা বললেন মেসি

শোক কাটিয়ে মাঠে ফিরেও মায়ামির বাদ পড়া ঠেকাতে পারলেন না মেসি

স্পোর্টস ডেস্ক
১৭:৫৫, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০০, ১৩ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৫৫, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০০, ১৩ আগস্ট ২০২৬
বাবার মৃত্যুর শোক কাটিয়ে চার দিন পরই মাঠে নামেন লিওনেল মেসি। ছবি : এএফপি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ঠিক কবে মাঠে ফিরবেন, ম্যাচের সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হয়োস। তবে বাবা হোর্হে মেসিকে হারানোর পর চারদিন পরই মায়ামির ডাগআউটে দেখা মিলল মেসির। মাঠেও নামলেন তিনি। তবে তার প্রত্যাবর্তনও মায়ামিকে লিগস কাপের প্রথম পর্ব থেকে বিদায় নেওয়ার হাত থেকে বাঁচাতে পারেনি।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে লিগস কাপের গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোর ক্লাব লিওনের বিপক্ষে মাঠে নেমেছিল মায়ামি। ৩-২ গোলে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে মায়ামি।

গত শনিবার ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা ও তার দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি। বাবার শেষকৃত্যে অংশ নিতে দ্রুত আর্জেন্টিনায় ছুটে গিয়েছিলেন মেসি। সেখান থেকে মঙ্গলবার রাতে ফ্লোরিডায় ফিরে বুধবার সরাসরি মাঠে নেমে পড়েন তিনি।

প্রিয় বাবাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় লেখেন, ‘তোমাকে ছাড়া কী করব, জানি না। কীভাবে এগিয়ে যাব, সেটাও বুঝতে পারছি না। আমি শুধু ফুটবলই খেলেছি, আর এখন দীর্ঘদিন আর খেলতে চাই কি না, তা নিয়ে আমার সংশয় রয়েছে।’

মানসিক সেই ধাক্কা সামলে বাঁচা-মরার লড়াইয়ে দলের টানে মাঠে নামেন মেসি। আর্জেন্টাইন তারকা মাঠে নামার আগেই এক গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধে ড্যানিয়েল পিন্টার মায়ামিকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন মেসি। এই অর্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় লিওন। ম্যাচের ৫০তম মিনিটে সমতা টানেন ড্যানিয়েল আরসিলা। চার মিনিট পরই অবশ্য ইয়ানিক ব্রাইটের গোলে আবারও লিড নেয় মায়ামি।

তবে শেষ পর্যন্ত সেই লিড আর ধরে রাখতে পারেনি মায়ামি। ম্যাচের ৬১তম মিনিটে পাবলো ডোমিনগুয়েজের গোলে আবারও ম্যাচে সমতা ফেরায় লিওন। এরপর ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে লিওনকে জয় এনে দেন আরসিলা। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওন।

এই হারের ফলে ২০২৩ সালে লিগস কাপের পরিধি বাড়ানোর পর এই প্রথমবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ইন্টার মায়ামিকে। অথচ এর আগে মেসির হাত ধরেই ২০২৩ সালে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ক্লাবটি। এরপর ২০২৫ সালেও তারা খেলেছিল ফাইনাল।

লিওনেল মেসি ইন্টার মায়ামি লিগ কাপ

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল মেসি

১৫ আগস্ট ২০২৬
মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর অন্যরকম রেকর্ড
১২ আগস্ট ২০২৬
বাবার মৃত্যুর শোক কাটিয়ে কবে মাঠে ফিরবেন মেসি?
০৯ আগস্ট ২০২৬
শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করল মায়ামি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এখনো জয়ের আশা দেখছেন হ্যাজলউড
  2. চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে নিয়ে পরিকল্পনা জানালেন শান্ত
  3. ডারউইনে তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ
  4. যে কারণে স্টাম্পে বল লেগেও বেঁচে যান গ্রিন
  5. অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভাঙলেন মিরাজ
  6. মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর অন্যরকম রেকর্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x