শরিফুলের কল্যাণে দেড়শর আগেই অস্ট্রেলিয়াকে থামাল বাংলাদেশ
আগের দিন চা-বিরতির পরই শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে যাওয়া-আসার মিছিল শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে। কিন্তু একপ্রান্ত আগলে রেখে লড়াই করে যাচ্ছিলেন ক্যামেরন গ্রিন। আজ সকালেও বেশ খানিকটা সময় বাংলাদেশকে অপেক্ষা করালেন তিনি। অবশেষে তাকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন শরিফুল। এরপরই বাকি কাজটা সারলেন তাইজুল ইসলাম। লিড দেড়শর আগেই অস্ট্রেলিয়াকে থামাল বাংলাদেশ।
আজ রোববার (২৩ আগস্ট) ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় নিজেদের প্রথম ইনিংসে ৫২.৩ ওভার ব্যাটিং করে ২১০ রান তুলেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশকে লিড দিয়েছে ১৪৬ রানের। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৬৪ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ।
আজ ২ উইকেট হাতে রেখে ১৬৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার ক্যামেরন গ্রিন আর আর নাথান লায়ন বেশ খানিকটা সময় অপেক্ষা করাল বাংলাদেশ। নির্বিষ বোলিংয়ে তাদের জবাব দিতে পারছিলেন না তাসকিন আহমেদরা।
ইনিংসের ৪৮তম ওভারে এসে সেই প্রতিরোধ ভাঙেন শরিফুল। দারুণ এক ডেলিভারিতে গ্রিনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। অস্ট্রেলিয়ার ইনিংসের একমাত্র হাফসেঞ্চুরিয়ান ফেরেন ১০৫ বলে ৬৭ রান করে।
এরপর শেষ উইকেট পেতেও বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৫ ওভার। শেষ উইকেট জুটিতেও ৩২ বলে ২৪ রান তুলেন লায়ন আর জস হ্যাজলউড। সেই জুটি ভেঙে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন তাইজুল ইসলাম। হ্যাজলউডকে সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে ফেরান। ১৮ বলে ৬ রান আসে হ্যাজলউডের ব্যাট থেকে।
ক্যারিয়ার সেরা বোলিং করেছেন শরিফুল। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে অলআউট করার কৃতিত্ব প্রায় পুরোটাই তার। যখনই অসিরা প্রতিরোধ গড়েছেন, তখনই তিনি এসে উইকেট তুলে নিয়েছেন। সবমিলিয়ে ১৫ ওভার বল করে ৪৮ রান দিয়ে শিকার করেছেন ৭ উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশি কোনো পেসারের এক ইনিংসে এটাই সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন)
বাংলাদেশ (প্রথম ইনিংস) : ৩৪ ওভারে ৬৪/১০ (সাদমান ০, তামিম ০, মুমিনুল ৯, শান্ত ০, লিটন ০, মুশফিক ৫, মিরাজ ১১, হাসান ১০, তাসকিন ১, শরিফুল ১৪, তাইজুল ১১*; স্টার্ক ১০-৬-১২-৬, হ্যাজলউড ১১-২-১৮-১, কামিন্স ১০-৪-২৫-৩, ওয়েবস্টার ৩-০-৮-০)
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস) : ৪০ ওভারে ১৬৫/৮ (হেড ২২, রেনশ ৮, লাবুশেন ৪, স্মিথ ৪২, ক্যারি ৫, ওয়েবস্টার ০, কামিন্স ০, স্টার্ক ১, গ্রিন ৬৭, হ্যাজলউড ৬, লায়ন ৩২*; তাসকিন ১২-১-৫৮-১, হাসান ১৪-৩-৬৭-০, শরিফুল ১৫-৪৮-৭, তাইজুল ৯.৩-১-১৭-১, মিরাজ ২-১-৪-১)

স্পোর্টস ডেস্ক