Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৭:৩৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪২, ২৯ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৩৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪২, ২৯ আগস্ট ২০২৬
আরও খবর
দুই প্রান্তে থেকেও অদৃশ্য লড়াইয়ে মেসি-রোনালদো
কোচের দুই শর্তে আটকে রোনালদোর ভবিষ্যৎ
আমিই ইতিহাসের সেরা ফুটবলার : রোনালদো
কতদিনের নিষেধাজ্ঞায় পড়ছেন রোনালদো?
এবার একই দলে খেলবেন মেসি ও রোনালদো?

আরেকটি রেকর্ডে নাম লেখালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৭:৩৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪২, ২৯ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৩৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৪২, ২৯ আগস্ট ২০২৬
রেকর্ডগড়া গোল করে হাস্যোজ্জ্বল ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : এএফপি

রেকর্ড আর ক্রিস্টিয়ানো রোনালদো যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। একচল্লিশ বছর বয়সেও দুর্দান্ত গতিতে সেই রেকর্ড গড়ার যাত্রা অব্যাহত রেখেছেন পর্তুগিজ যুবরাজ। সৌদি প্রো লিগে আল নাসরের জার্সিতে গড়লেন আরেকটি রেকর্ড। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এবার নিজের একক দখলে নিয়ে নিলেন সিআরসেভেন।

গত রাতে আল তাওউনের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। রোমাঞ্চকর এই ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জিতেছে সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে জয়সূচক গোলটি এসেছে রোনালদোর পা থেকে। এ নিয়ে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে এখন রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়াল ১০৪টিতে।

ম্যাচের ৫০তম মিনিটে রেকর্ডগড়া গোলটি করেন সিআরসেভেন। এর মাধ্যমে তিনি পেছনে ফেলে দিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ আল সাহলাওয়িকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ এক দশকে আল নাসরের হয়ে ২০৫ ম্যাচ খেলে ১০৩ গোল করেছিলেন আল সাহলাওয়ি।

মাত্র তিন বছরের একটু বেশি সময়ের ব্যবধানেই সাহলাওয়ির সেই রেকর্ড ভেঙে দিলেন রোনালদো। ২০২৩ সালের জানুয়ারি মাসে ফ্রি এজেন্ট হিসেবে আল নাসরে নাম লিখিয়েছিলেন তিনি। আল তাওউনের বিপক্ষে করা এই গোলটি রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ৯৭৮তম গোল। এতে ইতিহাস গড়ার আরও কাছে পৌছে গেলেন তিনি। ক্যারিয়ারের জাদুকরি ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে সিআরসেভেনের প্রয়োজন আর মাত্র ২২টি গোল।

অবশ্য গত রাতের ম্যাচে শুরুটা খুব একটা ভালো হয়নি আল নাসরের। ম্যাচের ১১তম মিনিটে মোহাম্মদ বাসসাম আল হুরাইজির গোলে লিড নেয় আল তাওউন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কোস্তা গোল করে সমতায় ফেরান আল নাসরকে।

এরপর বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০তম মিনিটে রেকর্ডগড়া গোলটি করে দলকে জয় এনে দেন রোনালদো। বাঁপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে আল তাওউনের এগিয়ে যান জোয়াও ফেলিক্স। তার দারুণ কাটব্যাক থেকে বল পেয়ে যান মোহামেদ সিমাকান। এরপর বক্সের কাছাকাছি থেকে সিমাকানের নেওয়া গোলমুখী শটে হালকা ছোঁয়া দিয়ে বল জালে জড়িয়ে দেন সিআরসেভেন।

রোনালদোর এই জয়সূচক গোলেই জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল আল নাসর। চলতি মৌসুমে টানা চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের মুকুট নিজেদের দখলেই রেখেছে তারা।

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসের

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিস্টিয়ানো রোনালদো

১৮ অক্টোবর ২০২৬
কোচের দুই শর্তে আটকে রোনালদোর ভবিষ্যৎ
১২ অক্টোবর ২০২৬
আমিই ইতিহাসের সেরা ফুটবলার : রোনালদো
১০ অক্টোবর ২০২৬
কতদিনের নিষেধাজ্ঞায় পড়ছেন রোনালদো?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ত্রিদেশীয় সিরিজ: অটলের সেঞ্চুরির পরও তিনশ রানের আগেই থামল আফগানিস্তান
  2. বিশ্বকাপে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য বাংলাদেশের
  3. জিম্বাবুয়ের কাছে হারের পর শাস্তিও পেল বাংলাদেশ
  4. ব্রাজিলের ফুটবল এখন আর ‘ব্রাজিলের মতো’ লাগে না
  5. দুই প্রান্তে থেকেও অদৃশ্য লড়াইয়ে মেসি-রোনালদো
  6. ভিন্নধর্মী উদযাপনের কারণ জানালেন সালমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x