নারী এশিয়া কাপ
ভারতের বিপক্ষে আগে বোলিং করছে বাংলাদেশ, কেমন হলো একাদশ?
নকআউট ম্যাচ মানেই বাঁচা-মরার লড়াই। যেখানে পা হরকানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশের সামনেও এবার তেমনই লড়াই। নারী এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে বোলিং করবে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
গ্রুপ পর্বে বাংলাদেশের অভিজ্ঞা ছিল মিশ্র। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও হেরে বসে দ্বিতীয় ম্যাচে। এরপর আবার তৃতীয় ম্যাচ জিতে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে এসেছে বাংলাদেশ। তবে তিন ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং ছিল ছন্নছাড়া।
বিপরীতে, এশিয়া কাপে দারুণ সময় কাটাচ্ছে টুর্নামেন্টের সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়ন ভারত। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ ছন্দে আছে তারা। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচেই জয় পেয়েছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে মাত্র ৫৪ রানেই অলআউট করে দেয় ভারত।
পরিসংখ্যানও কথা বলছে ভারতের পক্ষে। টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য তাদের। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর ভারত। যেখানে ২১টিতেই জিতেছে ভারত। বিপরীতে বাংলাদেশ জিতেছে মোটে ৩টি ম্যাচে।
তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা ২০১৮ সালের নারী এশিয়া কাপ ফাইনাল। সেবার ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচ আজও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়।
বাংলাদেশের একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, দিলারা আক্তার, ফাতিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন

স্পোর্টস ডেস্ক