Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৪:০৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:০৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
১০ গোল হজম করে যা বললেন বাংলাদেশের কোচ
অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ
এশিয়ান গেমস: চমক দিয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে একাদশ ঘোষণা বাংলাদেশের
এশিয়ান গেমস: উত্তর কোরিয়ার বিপক্ষে অসম লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ
এশিয়ান গেমস: অবাস্তব স্বপ্ন দেখতে চান না বাটলার

এশিয়ান গেমস

অসহায় ফুটবল বাংলাদেশের, প্রথমার্ধেই হজম ৭ গোল

স্পোর্টস ডেস্ক
১৪:০৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:০৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের জন্য লড়াইটা যে ‘অসম’ এটি আগেই জানা ছিল। তবে সমর্থকদের প্রত্যাশা ছিল অন্তত ভালো ফুটবল উপহার দেবে বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধে একরাশ হতাশায়ই উপহার দিলেন ফুটবলাররা। লড়াই তো দূরে থাকা, বাংলাদেশ যেন নিরব আত্মসমর্পন করল।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) চীনের নাগাই স্টেডিয়ামে উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ৭-০ গোলে পিছিয়ে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলে বাংলাদেশ। লক্ষ্যহীন পাস, ডিফেন্সের ভুল, গোলরক্ষকের অসহায় আত্মসমর্পন, এরপর অকল্পনী হাস্যকর গোলহজম-- এসবই ছিল প্রথমার্ধে বাংলাদেশের খেলা চিত্র। প্রথমার্ধের বেশির ভাগ সময় নিজেদের অর্ধ থেকে বল ক্লিয়ার করতেই সময় গেছে বাংলাদেশের। 

ম্যাচের তৃতীয় মিনিটেই একবার বাংলাদেশের জালে বল জড়িয়েছিল উত্তর কোরিয়া। তবে অফসাইডের কারণে সেটি বাতিল করেন ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর)। সেটি বাতিল হলেও প্রথম ১২ মিনিটেই তিন গোলহজম করে বাংলাদেশ। ২০ মিনিটের মধ্যে সেটি দাঁড়ায় ৪-০ তে।

এর মধ্যে দ্বিতীয় গোলটি ছিল হাস্যকর। শর্ট কর্নার থেকে বল পেয়ে বক্সের মধ্যে ক্রস বাড়ায় উত্তর কোরিয়া। সেটি ডিফেন্ডার আফঈদা খন্দকারের নাগালেই ছিল। ক্লিয়ার করার জন্য পাঁ-ও বাড়িয়েছিলেন তিনি। কিন্তু কি মনে করে আবার পাঁ নামিয়ে নেন তিনি। গোলরক্ষক মিলি আক্তারও দাঁড়িয়েছিলেন নিজের জায়গায়, দূরের পোস্ট দিয়ে বল জড়ায় জালে।

তৃতীয় গোলটি হয় গোলরক্ষক মিলির পায়ের ফাঁক গলে। তিনি যেন নির্বিকার। পুরো ম্যাচে ডিফেন্সের ভুল তো ছিলই। তবে গোলরক্ষক মিলিকেও দেখা যায়নি নিজের ছন্দে। তার শারীরি ভাষায় স্পষ্ট ফুঁটেছিল একধরনের ভয়। পুরো ম্যাচে একটিও ব্যক্তিগত নৈপূণ্য দেখাতে পারেননি তিনি।

ম্যাচের ১৮ মিনিটের মধ্যেই ৪ গোল হজম করে বাংলাদেশ। এরপর ২৩তম মিনিটে ডিফেন্সে পরিবর্তন আনতে বাধ্য হন কোচ বাটলার। অর্পিতা বিশ্বাসকে বসিয়ে মাঠে নামান শিউলি আজিমকে। তিনি মাঠে নামার পর রক্ষণে কিছুটা শক্তি ফেরে বাংলাদেশের।

তবে শেষদিকে আবারও একের পর এক ভুল ফুটবল খেলে বাংলাদেশ। ডিফেন্সের ভুলে শেষ ১০ মিনিটে হজম করে আরও ৩টি গোল। কোরিয়ার কোনো ফুটবলারকে যেন ঠিকমতো মার্কই করতে পারছিল না বাংলাদেশের ডিফেন্ডাররা।

এশিয়ান গেমস বাংলাদেশ নারী ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: এশিয়ান গেমস

১৪ সেপ্টেম্বর ২০২৬
অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬
চমক দিয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে একাদশ ঘোষণা বাংলাদেশের
১৩ সেপ্টেম্বর ২০২৬
উত্তর কোরিয়ার বিপক্ষে অসম লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেইমারের অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন আনচেলত্তি
  2. জাতীয় দলের ক্যাম্প থেকে ৯ ফুটবলারকে চায় মোহামেডান
  3. কেন্টের হয়ে আর খেলা হচ্ছে না হাসান মাহমুদের
  4. ১৫ পয়েন্ট থেকে ১১ পয়েন্টই খোয়াল পাকিস্তান
  5. স্বপ্নের শিরোপা জিতলেন স্ফেরেফ
  6. ১০ গোল হজম করে যা বললেন বাংলাদেশের কোচ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x