Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৮:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ব্যালন ডি’অরের দৌড়ে আছেন ইয়ামালও
বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে মুখ খুললেন স্পেন কোচ
বিশ্বকাপে বেটিং তথ্য ঘিরে রহস্য, তদন্তের মুখে স্পেন!
বিশ্বকাপ থেকে বড় অঙ্কের আয় বার্সেলোনার
ফাইনালের রেফারিং নিয়ে মুখ খুললেন স্কালোনি

বিশ্বকাপ জয়ের পর চমক দিয়ে স্পেনের প্রথম স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৮:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপের শিরোপা নিয়ে উদযাপন করছে স্পেন ফুটবল দল। ছবি : ফিফা

বিশ্বকাপ জয়ের রোমাঞ্চ কাটতে না কাটতেই আবারও মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। উয়েফা নেশনস লিগের আসন্ন ম্যাচগুলোকে সামনে রেখে ২৬ জনের বিশ্বকাপজয়ী স্কোয়াড থেকে চার পরিবর্তন এনে নতুন দল ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে।

এক সপ্তাহ পর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে এই ম্যাচের পর আন্তর্জাতিক এই বিরতিতে আরও তিন ম্যাচ খেলবে তারা। আগামী ২৯ সেপ্টেম্বর ঘরের মাঠে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে দলটি। এরপর ৩ অক্টোবর ওভিয়েদোতে চেক রিপাবলিকের বিপক্ষে লড়বে স্প্যানিশরা এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আরও একটি ম্যাচ দিয়ে শেষ হবে তাদের সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডো।

কোচ দে লা ফুয়েন্তে তার বিশ্বকাপ জয়ী স্কোয়াডের মূল ভিত্তিটা ধরে রাখলেও দল নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন, জাতীয় দলের দরজা কারও জন্যই বন্ধ নয়, পারফরম্যান্স দিয়েই জায়গা করে নিতে হবে।

রেসিংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে ডান হাঁটুতে মারাত্মক চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন বার্সেলোনা গোলকিপার হোয়ান গার্সিয়া। তার অনুপস্থিতিতে দীর্ঘ দিন পর দলে সুযোগ পেয়েছেন ইন্টার মিলান গোলকিপার হোসেপ মার্টিনেজ। এর আগে ২০২১ সালের জুনে শেষবার স্পেনের জার্সিতে দেখা গিয়েছিল তাকে।

অন্যদিকে, গত ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো মার্কোস লরেন্তের শূন্যস্থান পূরণ করতে একজন রাইটব্যাক প্রয়োজন ছিল কোচের। সেই দায়িত্ব দেওয়া হয়েছে এরিক গার্সিয়াকে। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এই পজিশনেই নিয়মিত খেলেছেন তিনি। এছাড়া বিশ্বকাপ দল থেকে বাদ পড়া রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডিন হুইসেন আবারও ফিরেছেন দলে।

এদিকে এলচের বিপক্ষে ম্যাচে হাঁটুতে নতুন করে চোট পাওয়ায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন বার্সেলোনা মিডফিল্ডার গাভি। কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম বিশ্বকাপ ম্যাচে শুরুর একাদশে থাকলেও চোটের কারণে পরবর্তীতে জায়গা হারিয়েছিলেন তিনি। এমনকি বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে এক ম্যাচ নিষিদ্ধ হওয়া গাভির সেই শাস্তির বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের করা আপিলও সম্প্রতি খারিজ করে দিয়েছে ফিফার আপিল কমিটি।

তবে কোচের পরিকল্পনায় নতুন করে জায়গা করে নিয়েছেন ফেরমিন লোপেজ। গত মৌসুমের একেবারে শেষ ম্যাচে পায়ে চোট পাওয়ার কারণে কপাল পুড়েছিল এই বার্সেলোনা তারকার। যে কারণে বিশ্বকাপ খেলা হয়নি তার।

এদিকে দল ঘোষণায় সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে বোরহা ইগলেসিয়াসের বাদ পড়া। তার জায়গায় সুযোগ পেয়েছেন এস্পানিওল স্ট্রাইকার রবার্তো ফার্নান্দেজ। কামেলো, এসপি ও গঞ্জালোদের মতো তরুণদের পেছনে ফেলে জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা করে নিলেন তিনি।

স্পেনের স্কোয়াড

গোলকিপার : উনাই সিমন, ডেভিড রায়া, জোসেপ মার্টিনেজ। ডিফেন্ডার : পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, পাউ কুউবারসি, লাপোর্তে, ভিভিয়ান, ডিন হুইসেন, কুকুরেলা, গ্রিমাল্ডো।

মিডফিল্ডা : রদ্রি, জুবিমেন্ডি, পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, দানি ওলমো, বেনা, ফারমিন লোপেজ।

ফরোয়ার্ড : নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ওয়ারজাবাল, ফেরান তোরেস, রবার্তো ফার্নান্দেজ, লামিন ইয়ামাল, ভিক্টর মুনোজ।

স্পেন ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: স্পেন ফুটবল দল

২৪ জুলাই ২০২৬
বিশ্বকাপে বেটিং তথ্য ঘিরে রহস্য, তদন্তের মুখে স্পেন!
২২ জুলাই ২০২৬
বিশ্বকাপ জিতে অভিনব পুরস্কার পেলেন স্পেনের দুই ফুটবলার
২২ জুলাই ২০২৬
কুকুরেয়ার হাতে থাকা ব্যাগে কি বিশ্বকাপের ট্রফি ছিল?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেসি নাকি রোনালদো, শিরোপা লড়াইয়ে কে এগিয়ে?
  2. হাইকোর্ট থেকেও হতাশ হয়ে ফিরলেন রিজওয়ান
  3. আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল
  4. রবি বোলার হান্টে যেভাবে রেজিস্ট্রেশন করবেন
  5. মেসিকে ছাড়িয়ে শীর্ষে রাফিনিয়া
  6. শেষের ঝড়ে দ. কোরিয়ার বিপক্ষেও বড় হার বাংলাদেশের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x