Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১২:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ব্যালন ডি’অর ২০২৬: কার অবস্থান কত নম্বরে?
ব্যালন ডি’অর ২০২৬: শেষ মুহূর্তে মেসিকে ঘিরে গুঞ্জন
কার হাতে উঠবে সোনার বল? সরাসরি দেখবেন যেভাবে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতে  ইতিহাস গড়লেন মেসি
নতুন চুক্তিতে কতদিন থাকবেন স্কালোনি?

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে, জানালেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
১২:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৬
লিওনেল স্কালোনি ও লিওনেল মেসি। ছবি : ফিফা

ফুটবল বিশ্বে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। অসাধারণ সব রেকর্ড, অঢেল অর্জন ও নান্দনিক ফুটবল দিয়ে এই জার্সিকে নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচও ঘনিয়ে এসেছে। ফলে তার বিদায়ের পর ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

তবে মেসির বিদায়ী ম্যাচের আগে এই জার্সি কাউকেই দেওয়া হবে না বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আগামীকাল (বৃহস্পতিবার) কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষেও মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির অনুপস্থিতিতে এসব ম্যাচে দল নিয়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরিকল্পনা রয়েছে স্কালোনির।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এই ম্যাচগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য। তবে আমাদের মূল খেলার ধরন বল দখলে রাখাকে কেন্দ্র করেই থাকবে। সেখানে আমরা কীভাবে মানিয়ে নিই, সেটিই দেখা যাবে।’

মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনাও করেছেন স্কালোনি। এর আগে এই দুই স্ট্রাইকারকে নিয়মিত একসঙ্গে খেলাননি তিনি।

আর্জেন্টিনার হয়ে মেসি খেলেছেন ২০৭ ম্যাচ। ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকা ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন। তার বিদায়ের পর জার্সিটি অবশ্যই অন্য কারও গায়ে উঠবে, তবে মেসির শেষ ম্যাচ পর্যন্ত সেটি কাউকে দেওয়ার পরিকল্পনা নেই আর্জেন্টিনার।

এ বিষয়ে স্কালোনি বলেন, ‘এই ম্যাচগুলোতে আমাদের ১০ নম্বর জার্সি কাউকে দেওয়ার বাধ্যবাধকতা নেই। তাই লিওর বিদায়ী ম্যাচ পর্যন্ত আমরা এটি কাউকে দেব না। শেষ পর্যন্ত অবশ্যই কেউ এই জার্সি পরবে, কারণ এটি পরা বিশেষ সম্মানের। তবে এখনও আমরা ঠিক করিনি কে পরবে।’

এদিকে আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তবে এরই মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই ইচ্ছাটা (কোচ হিসেবে থাকার) আছে। আমাকে একবার পেছনে সরে দাঁড়াতে হয়েছে, নতুন করে মূল্যায়ন করতে হয়েছে এবং আর্থিক বিষয়গুলোর পাশাপাশি খেলাধুলার দিকটিও গভীরভাবে দেখতে হয়েছে। সামনে কী আছে, সেটাও বিশ্লেষণ করতে হয়েছে। শেষ পর্যন্ত আমরা ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বসিত এবং সেই অভিন্ন আগ্রহই আমাদের একটি সমঝোতার পথে নিয়ে গেছে।’

মেসি-পরবর্তী আর্জেন্টিনা নিয়েও আশাবাদী স্কালোনি। নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে দল আগের মতোই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে বিশ্বাস তার।

স্কালোনি বলেন, ‘আমরা সব সময় প্রতিদ্বন্দ্বিতা করব-- এ বিষয়ে আমি নিশ্চিত। আর সে কারণেই আমি থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যে প্রতিভাগুলো উঠে আসছে এবং তাদের এখানে থাকার যে ক্ষুধা, তা দেখতে পাচ্ছি। এই আন্তর্জাতিক বিরতিতে একজন খেলোয়াড়ও ডাক পাওয়ার পর আসতে অস্বীকৃতি জানায়নি, যা দারুণ একটি লক্ষণ। আমরা যে কারও বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব এবং উচ্চ পর্যায়ে পারফর্ম করব– এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

আর্জেন্টিনা লিওনেল মেসি লিওনেল স্কালোনি জার্সি

সংশ্লিষ্ট সংবাদ: আর্জেন্টিনা

১৭ অক্টোবর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু, কবে খেলা?
৩০ জুলাই ২০২৬
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত
১৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জার্সি গায়ে বটগাছ, দেখতে ভিড়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে যা বললেন বাভুমা
  2. প্রতি এনওসির জন্য খেলোয়াড়দের কাছে ২৫ হাজার ডলার চায় পিসিবি
  3. শেষ দুই ম্যাচে ভারতের দাপট থামিয়ে সমাপ্তি টানল নিউজিল্যান্ড
  4. সাফের আগে বাংলাদেশ শিবিরে অস্বস্তি, দুশ্চিন্তায় কোচ ডুলি
  5. যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে বাংলাদেশ
  6. শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x