Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৬, ০৩ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৬, ০৩ অক্টোবর ২০২৬
আরও খবর
ব্রাজিলের ফুটবল এখন আর ‘ব্রাজিলের মতো’ লাগে না
ভারতের জালে ব্রাজিলের একহালি, তবুও উচ্ছ্বসিত কলকাতা
এস্তেভাও-পেদ্রোর গোলে ব্রাজিলের দাপট
রাতে মাঠে নামছে ব্রাজিল, অনলাইনে যেভাবে দেখবেন খেলা
ভরসার রাফিনিয়াকে নিয়ে হঠাৎ কেন দুশ্চিন্তায় বার্সা?

প্রথমবার ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৬, ০৩ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৩০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫৬, ০৩ অক্টোবর ২০২৬
ব্রাজিল ফুটবল দল (বামে) ও ভারত ফুটবল দল (ডানে)। ছবি : রয়টার্স ও এআইএফএফ

ভারতীয় ফুটবল ইতিহাসে অন্যতম বড় দিন। ভারতীয়দের জন্য ইতিহাসও বটে। প্রথমবার তারা মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই।

আজ শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় ভারতের কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল আর ভারত। ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে স্পোর্টসজিফাই, ক্রিক পিকেসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাবে।

ফিফার চলমান উইন্ডোতে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। এশিয়ার দেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। অসিদের বিপক্ষে জয় তুলে নেয় ৪-২ গোলে।

ম্যাচের ফলাফলের চেয়েও নজর কেড়েছে ব্রাজিলের খেলার ধরণ। অনেক দিন ধরেই ধুঁকছিল সেলেসাওরা। খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদের হারানো সেই ছন্দ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার কিছুটা দেখা মিলেছে। দাপুটে ফুটবল উপহার দিয়েছে কার্লো আনচেলত্তির দল।

ভারতের বিপক্ষেও পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে ব্রাজিল। আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, রায়ান, এস্তেভাওরা আনচেলত্তির বড় ভরসা। তবে চোটের কারণে এ ম্যাচে মাঠে নামা হবে না ফর্মে থাকা রাফিনিয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি।

শক্তি, সামর্থ, ফুটবলীয় ঐতিহ্য– সবকিছুতেই নিঃসন্দেহে এগিয়ে থেকেই মাঠে নামবে ব্রাজিল। ফিফা র‌্যাঙ্কিংয়েও দুই দলের পার্থক্যটা স্পষ্ট। র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল আছে ৫ নম্বরে আর ভারত ১৩৮ নম্বরে। দুই দলের পার্থক্য ১৩৩ ধাপ। অন্যদিকে, এখন পর্যন্ত অনুষ্ঠিত সব বিশ্বকাপেই খেলেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। কিন্তু ভারত এখনো বিশ্বকাপের টিকিটই কাটতে পারেনি।

ভারত তুলনামূলক দুর্বল দল হওয়ায় এ ম্যাচকে হয়তো পরীক্ষা-নিরীক্ষার বড় মঞ্চ হিসেবে দেখবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও তার ইঙ্গিত দিয়েছেন তিনি। এই ম্যাচে এমন খেলোয়াড়দের মাঠে দেখা যেতে পারে যারা চলমান উইন্ডোতে তুলনামূলক কম সময় পেয়েছেন।

তবে সবকিছুতে এগিয়ে থাকলেও একটি চাপে থাকবে ব্রাজিল। পরীক্ষা-নিরীক্ষার পাঠ চুকিয়ে স্বাগতিকদের বিপক্ষে জয়ের সঙ্গে সঙ্গে ভালো খেলা উপহার দিতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেটি নাহলে চরম সমালোচনার মুখেই পড়তে হবে পুরো ব্রাজিল দলকে।

ব্রাজিল ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাজিল ফুটবল দল

১৯ অক্টোবর ২০২৬
ব্রাজিলের ফুটবল এখন আর ‘ব্রাজিলের মতো’ লাগে না
০৩ অক্টোবর ২০২৬
ভারতের জালে ব্রাজিলের একহালি, তবুও উচ্ছ্বসিত কলকাতা
০৩ অক্টোবর ২০২৬
এস্তেভাও-পেদ্রোর গোলে ব্রাজিলের দাপট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ত্রিদেশীয় সিরিজ: অটলের সেঞ্চুরির পরও তিনশ রানের আগেই থামল আফগানিস্তান
  2. বিশ্বকাপে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য বাংলাদেশের
  3. জিম্বাবুয়ের কাছে হারের পর শাস্তিও পেল বাংলাদেশ
  4. ব্রাজিলের ফুটবল এখন আর ‘ব্রাজিলের মতো’ লাগে না
  5. দুই প্রান্তে থেকেও অদৃশ্য লড়াইয়ে মেসি-রোনালদো
  6. ভিন্নধর্মী উদযাপনের কারণ জানালেন সালমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x