Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১০:২৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২৯, ০৭ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১০:২৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২৯, ০৭ অক্টোবর ২০২৬
আরও খবর
দুই প্রান্তে থেকেও অদৃশ্য লড়াইয়ে মেসি-রোনালদো
মেসি কী হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন?
মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মায়ামি
মেসিবিহীন আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু, কবে খেলা?
মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ কারা?

বিদায়ের রাতে বাবাকে মনে পড়ল মেসির

স্পোর্টস ডেস্ক
১০:২৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২৯, ০৭ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১০:২৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:২৯, ০৭ অক্টোবর ২০২৬
আবেগাপ্লুত লিওনেল মেসি। ছবি : আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

কিছু বিদায় শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং ফিরে দেখা একটি পুরো জীবনের গল্প। যে গল্পে থাকে স্বপ্ন, ত্যাগ, লড়াই আর এমন কিছু মানুষ, যাদের অবদান আলোয় আসে না। লিওনেল মেসির গল্পেও তেমনই একজন মানুষ আছেন। তিনি হোর্হে মেসি, মেসির বাবা। বিশ্ব মেসিকে চেনার অনেক আগেই যিনি তার ছেলের প্রতিভায় বিশ্বাস রেখেছিলেন।

ছেলের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হোর্হে মেসি নিজের জীবনের অনেক কিছুই ত্যাগ করেছিলেন। রোজারিও থেকে মাত্র ১২ বছর বয়সী লিওনেল মেসিকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন স্পেনে। সেই সিদ্ধান্তের পথ ধরেই একদিন বিশ্ব ফুটবল পেয়েছিল তার অন্যতম সেরা কিংবদন্তিকে।

কিন্তু মেসির জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটিতে পাশে ছিলেন না সেই প্রিয় মানুষটি। মনুমেন্তাল স্টেডিয়ামে বিদায়ী ম্যাচের রাতে স্ত্রী, সন্তান কিংবা মায়ের পাশে ছিলেন না হোর্হে। ২০০৬ বিশ্বকাপের পরই তিনি পাড়ি জমিয়েছিলেন না ফেরার দেশে।

তবুও এত বছর পরেও বাবাকে ভুলে যাননি লিওনেল মেসি। বরং ক্যারিয়ারের বিদায়ী মুহূর্তে হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে সবার আগে স্মরণ করলেন সেই মানুষটিকেই, যিনি তাঁর স্বপ্নে সবার আগে বিশ্বাস করেছিলেন।

ম্যাচ শেষে মাইক হাতে নিয়ে মেসি বলেন, ‘আজকের এই রাতে সবার আগে আমার বাবার কথা মনে পড়ছে। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে এই শার্টটির প্রতিনিধিত্ব করা আমার জন্য ছিল বিরাট গর্বের বিষয়। আমরা কখনও লড়াই থামাইনি, নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়া বন্ধ করিনি। আর্জেন্টিনার হয়ে খেলাটাই সবচেয়ে সুন্দর অনুভূতি।’

এরপর বিশ্বকাপের স্মৃতিচারণ করতে গিয়ে মেসি বলেন, ‘আমরা আবারও বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। বিশ্বকাপে আমরা নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অনেক বড় ছিল। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই করেছি, সারাজীবন লড়াই করেছি। কোনো সন্দেহ রাখবেন না, এই জার্সির জন্য আমরা সবসময় নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছি।’

এরপর সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আর্জেন্টাইন মহাতারকা।

তার ভাষায় ‘আমি আমার সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। তোমরা আমার সব স্বপ্ন সত্যি করেছ। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা, সবকিছু। আমি সবসময় বীর যোদ্ধাদের দিয়ে পরিবেষ্টিত ছিলাম। আমি এই পরিবেশটাকে খুব মিস করব। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি যেখানেই গিয়েছি, স্টেডিয়াম সবসময় কানায় কানায় পূর্ণ ছিল। মনে হতো, আমরা যেখানেই খেলছি, সেটাই যেন আমাদের নিজেদের ঘর।’

মেসির বিদায়ের এই রাতে তাই শুধু একজন কিংবদন্তির বিদায় দেখেনি ফুটবল বিশ্ব। ফিরে এসেছে সেই পুরোনো গল্পও, যেখানে এক বাবা তার ছোট্ট ছেলের স্বপ্নে বিশ্বাস করেছিলেন। আর সেই বিশ্বাসের হাত ধরেই একদিন লিওনেল মেসি হয়ে উঠেছিলেন পুরো বিশ্বের মেসি।

লিওনেল মেসি আর্জেন্টিনা

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল মেসি

১৯ অক্টোবর ২০২৬
দুই প্রান্তে থেকেও অদৃশ্য লড়াইয়ে মেসি-রোনালদো
১৮ অক্টোবর ২০২৬
মেসি কী হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন?
০৯ অক্টোবর ২০২৬
এবার একই দলে খেলবেন মেসি ও রোনালদো?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অপরাজিত থেকে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান
  2. টিভি ও অনলাইনে আজকের খেলা
  3. ফুটবল দেখতে নয়, শুধু খেলতে ভালোবাসেন নেইমার
  4. ইয়ামাল ও এমবাপ্পেকে পেছনে ফেলে মার্কা অ্যাওয়ার্ডে সেরার মুকুট কেইনের
  5. দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ঈশান কিষান
  6. বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x