Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১১:০৫, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:১৭, ০৮ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:০৫, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:১৭, ০৮ অক্টোবর ২০২৬
আরও খবর
বাংলাদেশের ম্যাচসহ টিভি ও অনলাইনে আজকের খেলা
জিম্বাবুয়ের বিপক্ষে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?
লিটনের নেতৃত্বে নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ, যা বললেন সৈকত
বাংলাদেশ সিরিজ নিয়ে মুখ খুললেন ড্যারেন স্যামি
দুই তারকা ছাড়াই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

আফগানিস্তান টেস্টের আগে যা বললেন বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক
১১:০৫, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:১৭, ০৮ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:০৫, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:১৭, ০৮ অক্টোবর ২০২৬
তীব্র গরমে অনুশীলন করছেন বাংলাদেশের খেলোয়াড়রা। ছবি : বিসিবি

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে না থাকলেও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। আগামী ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতের তীব্র গরম। ম্যাচের আগে তাই ক্রিকেটারদের প্রস্তুতির পাশাপাশি আলোচনায় রয়েছে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিও। 

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল। ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে শান্ত-শরিফুলরা। আগামী ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হতে যাওয়া ম্যাচের আগে আলোচনায় উঠে এসেছে সেখানকার তীব্র গরম।

এই সময়ে আবুধাবিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শরীরে গরমের অনুভূতি আরও বেশি হচ্ছে। অনেক সময় ফিলস লাইক টেম্পারেচার ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও পৌঁছে যাচ্ছে।

এমন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াকেই এখন দলের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘সত্যি বলতে, এই মুহূর্তে এটাই আমাদের একমাত্র সমস্যা। জাপান থেকে যারা এসেছে, তারা এখানে তেমন কিছু করার সুযোগ পায়নি। এর মধ্যে গত দুই দিন ধরেই প্রচণ্ড গরম। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ছেলেরা কত দ্রুত এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে।’

তবে ধীরে ধীরে ক্রিকেটাররা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন বলেও মনে করেন সিমন্স। ক্যারিবীয় এই কোচের ভাষায়, ‘দিন শেষে বিষয়টি মানসিকভাবে মানিয়ে নেওয়ারও। আজ ছেলেদের দেখে আমার মনে হয়েছে তারা বেশ ভালো অবস্থায় আছে। এমন গরমের মধ্যে প্রথম দিন হিসেবেও তারা বেশ স্বাচ্ছন্দ্যে ছিল। তাই আমি নিশ্চিত, খুব ভালোভাবেই তারা এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’

এদিকে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের উইকেট নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন সিমন্স। তার মতে, উইকেট ভালো হলেও কিছুটা ধীরগতির হতে পারে। তিনি বলেন, ‘আমি উইকেট দেখেছি। আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে মনে হচ্ছে এটি কিছুটা ধীরগতির হতে পারে। আমরা একটি ভালো উইকেট তৈরির প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি, আফগানিস্তানের বেশ কয়েকজন মানসম্পন্ন স্পিনারের বিপক্ষে খেলতে হবে। তাই সম্ভাব্য সব পরিস্থিতির জন্যই আমরা নিজেদের প্রস্তুত করেছি। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে।’

বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তান

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট দল

১৬ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের বিপক্ষে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?
১৬ অক্টোবর ২০২৬
লিটনের নেতৃত্বে নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ, যা বললেন সৈকত
১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন যারা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জিম্বাবুয়ের বিপক্ষে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?
  2. পুরোনো তলোয়ারেই ভরসা ভারতের, বাদ পরলেন আর্শদিপ সিং
  3. তিন তারকা ছাড়াই মেসি-পরবর্তী পরীক্ষায় আর্জেন্টিনা
  4. লিটনের নেতৃত্বে নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ, যা বললেন সৈকত
  5. ক্ষমা চেয়ে কি ইউনাইটেড ছাড়ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্তিনেজ?
  6. মাঠ থেকেই বিদায় নিতে চান জাহানারা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x