Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৮:৫৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৫৮, ১৮ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৮:৫৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৫৮, ১৮ অক্টোবর ২০২৬
আরও খবর
বার্সার বিপক্ষে জয়ের রাতেই দুঃসংবাদ, চোটের শঙ্কায় পিএসজি তারকা
উড়ন্ত বার্সাকে মাটিতে নামালো পিএসজি
বার্সেলোনা-পিএসজি ম্যাচের আগে পুলিশের বিশেষ বার্তা
সিটির মাঠে দাপুটে জয় বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির
মেসিকে নিয়ে সাবেক ক্লাবগুলোর বার্তা

শেষ ৮ মিনিটের ঝড়ে স্ত্রাসবুর্গকে উড়িয়ে শীর্ষে পিএসজি!

স্পোর্টস ডেস্ক
০৮:৫৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৫৮, ১৮ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৮:৫৫, ১৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৫৮, ১৮ অক্টোবর ২০২৬
জয় করে উদযাপনে দেম্বেলে ও তার সতীর্থরা। ছবি: পিএসজি

এমন একটা ম্যাচ, যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। কিন্তু শেষদিকে বদলে গেল পুরো গল্প, আর দারুণ প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নিল পিএসজি। দুই গোলের ব্যবধানে পিছিয়ে না পড়লেও, শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল প্যারিসের জায়ান্টরা।

ফরাসি লিগ আঁ-তে ১৭ অক্টোবর (শনিবার) স্ত্রাসবুর্গের মাঠে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে লুইস এনরিকের পিএসজি। এই জয়ের মধ্য দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ষষ্ঠ জয়ের দেখা পেল ফরাসি ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারানোর ম্যাচের একাদশে বড় পরিবর্তন আনেন এনরিকে। আগের ম্যাচের দল থেকে আটজনকে বাইরে রেখে নতুন সমন্বয়ে দল সাজান তিনি।

তবে শুরুর দিকে সেই পরিবর্তনের প্রভাব পড়ে মাঠের খেলায়। ম্যাচের ১৭তম মিনিটে জিওভানি রেইনার শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে এগিয়ে যায় স্ত্রাসবুর্গ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পেতে পাঁচজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মাঠে নামান পিএসজি কোচ। আর তাদের মাঠে নামার পরই পাল্টাতে শুরু করে ম্যাচের চিত্র।

৭৭তম মিনিটে ওসমান দেম্বেলের বাড়ানো ক্রস থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান ইলিয়া জাবারনি। এরপর এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন দেম্বেলে নিজেও। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড।

তবে সেই ব্যর্থতা বেশিক্ষণ ভোগায়নি পিএসজিকে। ম্যাচের ৮৫তম মিনিটে প্রায় ১৬ গজ দূর থেকে নিচু শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন দেম্বেলে। 

এরপর যোগ করা সময়ে ফেরান তোরেসের পাস থেকে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন দেজিরে দুয়ে। শেষ দিকে দুই গোল করে স্বাগতিকদের সব আশা শেষ করে দেয় সফরকারীরা।

লিগের প্রথম তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ১৩তম স্থানে থাকা পিএসজি এই জয়ের সুবাদে উঠে এসেছে শীর্ষে। শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে পাওয়া এই জয় এনরিকের দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে।

পিএসজি উসমান দেম্বেলে

সংশ্লিষ্ট সংবাদ: পিএসজি

১৪ মে ২০২৬
পিএসজির পাঁচে পাঁচ
২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্যারিস ডার্বি জিতে শেষ ষোলোতে পিএসজি
২৫ ফেব্রুয়ারি ২০২৬
ধর্ষণের অভিযোগে বিচারের মুখে পিএসজি তারকা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ত্রিদেশীয় সিরিজ: সাইফ-ইমনের ব্যাটে আশা দেখছে বাংলাদেশ
  2. ম্যাচ চলাকালীনই বড় সুখবর পেলেন তাসকিন
  3. ত্রিদেশীয় সিরিজ: পুরোনো রোগই ধরেছে বাংলাদেশকে, দ্রুত উইকেট হারিয়ে পড়েছে বিপদে
  4. ত্রিদেশীয় সিরিজ: শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  5. আগে ব্যাটিং করায় ফাইনালে যেতে যে সমীকরণ বাংলাদেশের সামনে
  6. ত্রিদেশীয় সিরিজ: একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x