Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৮:১০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:১০, ২০ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:১০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:১০, ২০ অক্টোবর ২০২৬
আরও খবর
প্রতি এনওসির জন্য খেলোয়াড়দের কাছে ২৫ হাজার ডলার চায় পিসিবি
শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
শাদাব-রউফের ইতিহাস গড়া জুটিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়
ইতিহাস গড়ে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন হ্যারি ব্রুক

বিপর্যয় কাটিয়ে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৮:১০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:১০, ২০ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:১০, ২০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৮:১০, ২০ অক্টোবর ২০২৬
শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে বড় লক্ষ্য এনে দেন আরাফাত মিনহাজ আর ফাহিম আশরাফ। ছবি : পিসিবি

ইংল্যান্ডের বিপক্ষেও ঘুড়ে দাঁড়াতে পারল না পাকিস্তানের টপঅর্ডার ব্যাটাররা। তবে দলকে বিপদে পড়তে দেননি মিডলঅর্ডার ব্যাটাররা। হাসান নাওয়াজ, আরাফাত মিনহাজ, ফাহিম আশরাফদের ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পেয়েছে পাকিস্তান। স্কোরবোর্ডে যোগ হয়েছে তিনশ ছাড়ানো রান। 

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০২ রানের পুঁজি দাঁড় করিয়েছে পাকিস্তান।

এ ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম বলেই ফিরে যান ওপেনার ফখর জামান। আরেক ওপেনার সাইম আইয়ুবও ফেরেন দ্রুতই। ষষ্ঠ ওভারে সনি বেকারের বলে ফেরার আগে ৬ বলে ৮ রান আসে তার ব্যাট থেকে। টানা দুই ম্যাচেই ব্যর্থ হলেন পাকিস্তানের দুই ওপেনার।

তিন নম্বরে নামা অভিজ্ঞ বাবর আজম শুরুটা ভালোই পেয়েছিলেন। ৫০ বলের ওপরে খেলে উইকেটে থিতুও হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু এরপরই ফেরেন উইকেট দিয়ে। ৫২ বল থেকে ৩৪ রান করেন তিনি। সিরিজের প্রথম ম্যাচেও ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি বাবর।

আগের ম্যাচে সেঞ্চুরি করে দলের দায়িত্ব নেওয়া সালামান আগও এদিন ইনিংস বড় করতে পারেননি। ১৯ বলে ১৬ রান করে আউট হন সালমান। এতে শতরান পেরোনোর আগেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।

সেখান থেকে পঞ্চম উইকেটে ৫২ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধারের চেষ্টা করেন সাদ বেগ আর হাসান নাওয়াজ। সাদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন গাস আটকিনসন। ৫৪ বলে ৩৫ রান করেন তিনি।

এরপর আরাফাত মিনহাজকে নিয়ে ষষ্ঠ উইকেটে আরেকটি জুটি গড়েন হাসান। এই জুটি থেকে আসে ৭৮ রান। এটাই ইনিংসের সবচেয়ে বড় জুটি। একপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি তুলে নেন হাসান। সেঞ্চুরির পথেই হাঁটছিলেন তিনি। তবে এর আগেই তাকে ফেরান ওয়েভারটন। ৭৪ বলে ৭৯ রান করেন তিনি।

হাসান ফেরার পর সপ্তম উইকেটে দ্রুত রান তোলেন আরাফাত মিনহাজ আর ফাহিম আশরাফ। মাত্র ৪৯ বল থেকে ৭২ রান আসে এই জুটি থেকে। হাফসেঞ্চুরি তুলে নেওয়া আরাফাত মিনহাজকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সনি বেকার। ৫৮ বলে ৫৯ রান করেন মিনহাজ।

এরপর আরও কিছুটা সময় উইকেটে থেকে ঝড়ো ব্যাটিং করেন ফাহিম। শেষ পর্যন্ত ৫ চার আর এক ছক্কায় ২৮ বলে ৩৯ রান করেন তিনি। এতেই তিনশ রানের কাছে পৌছে যায় পাকিস্তান।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন সনি বেকার। দুইটি উইকেট নেন গাস আটকিনসন। আর একটি করে উইকেট যায় স্যাম কারান, আদিল রশিদ, জেমি ওয়েভারটন আর উইল জ্যাকসের ঝুঁলিতে।

পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ড ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান ক্রিকেট দল

০১ নভেম্বর ২০২৬
প্রতি এনওসির জন্য খেলোয়াড়দের কাছে ২৫ হাজার ডলার চায় পিসিবি
৩১ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
২৫ অক্টোবর ২০২৬
শাদাব-রউফের ইতিহাস গড়া জুটিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে যা বললেন বাভুমা
  2. প্রতি এনওসির জন্য খেলোয়াড়দের কাছে ২৫ হাজার ডলার চায় পিসিবি
  3. শেষ দুই ম্যাচে ভারতের দাপট থামিয়ে সমাপ্তি টানল নিউজিল্যান্ড
  4. সাফের আগে বাংলাদেশ শিবিরে অস্বস্তি, দুশ্চিন্তায় কোচ ডুলি
  5. যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে বাংলাদেশ
  6. শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x