Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১১:১৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:১৬, ২২ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:১৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:১৬, ২২ অক্টোবর ২০২৬
আরও খবর
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে যা বললেন বাভুমা
যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে বাংলাদেশ
শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
চমক দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করলো বাংলাদেশ
বাংলাদেশের চার আফসোস!

নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয়

স্পোর্টস ডেস্ক
১১:১৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:১৬, ২২ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:১৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:১৬, ২২ অক্টোবর ২০২৬
সংবাদ সম্মেলনে কথা বলছেন তাওহীদ হৃদয়। ছবি: ভিডিও থেকে

ফাইনালের মঞ্চে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। আর হতাশার বোঝা নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ। যে সিরিজে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার কথা ছিল, সেখানে ব্যাট হাতে বারবার ব্যর্থতার গল্প লিখেছে টাইগাররা। টানা দুই ম্যাচে হার শুধু ফাইনালের স্বপ্নই কেড়ে নেয়নি, সামনে এনেছে দেশের বাইরে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতার পুরোনো চিত্রও। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে এসে সেই ব্যর্থতার দায় স্বীকার করলেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

দুই ম্যাচেই ব্যাটারদের ব্যর্থতাকে হারের প্রধান কারণ হিসেবে দেখছেন হৃদয়। তবে দলের নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে আলাদা করে দায়ী করতে চাননি তিনি।

হৃদয় বলেন, ‘আমার যেটা মনে হয়েছে, কোন কোন জায়গা বলতে চাচ্ছি না। তবে খুব ক্লিয়ার একটা জায়গা, আমরা ব্যাটাররা দুটো ম্যাচেই বাজে ব্যাটিং করেছি। যে কারণে পুরো দল সাফার করেছে।’

ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতা থাকলেও প্রতিভার অভাব দেখছেন না বাংলাদেশের এই ডানহাতি ব্যাটার। তার মতে, পাইপলাইনে পর্যাপ্ত খেলোয়াড় রয়েছে। বরং বিদেশের কন্ডিশনে নিজেদের মেলে ধরতে না পারাটাই বড় সমস্যা।

এ প্রসঙ্গে হৃদয়ের ভাষ্য, ‘একটা জায়গা নিয়ে বলতে চাচ্ছি না। ব্যাটিং ইউনিট পুরোটা একসঙ্গে ফেইল করেছে। পাইপলাইনে অবশ্যই যথেষ্ট খেলোয়াড় আছে। অ্যাওয়ে সিরিজে ভালো করতে পারছি না। হোমে যে খেলা হচ্ছে, বেশ কিছু সিরিজ বেশ ভালোভাবে জিতেছি। ব্যাটিং ইউনিট হিসেবে কিছু জায়গায় উন্নতি করতে হবে। বাইরের কন্ডিশনে খেলা হলে কিছু এরিয়া আছে যেখানে উন্নতি প্রয়োজন।’

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচেই হার বাংলাদেশের। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ চার ম্যাচের তিনটিতেই পরাজয়। এমন পরিসংখ্যানের পরও দলকে সামগ্রিকভাবে খারাপ অবস্থায় দেখতে নারাজ হৃদয়। অতীতের সাফল্য টেনে এনে তিনি মনে করিয়ে দিয়েছেন, ঘরের মাঠে শক্তিশালী দলগুলোর বিপক্ষেও জয়ের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের।

এই ব্যাপারে হৃদয় বলেন, ‘এই দল নিয়েই বড় বড় দলকে হারিয়েছি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, সব হোমে ছিল। এক-দুই ম্যাচ দিয়ে বলতে চাই না দলের কী হলো। দল ভালো অবস্থায়ই আছে। কিছু জায়গা চোখের সামনে, সবাই দেখতে পাচ্ছে, ব্যাটিং ইউনিট। বাইরে খেললে খুব বাজে ব্যাটিং করছি। যে কারণে পুরো দল সংগ্রাম করছে। দেশে প্রত্যেক ম্যাচেই ব্যাটাররা ভালো করেছে।’

ব্যাটিংয়ের এই দুরবস্থার পেছনে কেবল দক্ষতার ঘাটতি নয়, মানসিকতার সমস্যাও দেখছেন হৃদয়। পেশাদার ক্রিকেটার হিসেবে প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।

তার কথায়, ‘সমস্যা মাইন্ডসেটে। এখানে উন্নতির দরকার আছে। প্রফেশনাল প্লেয়ার হিসেবে বাইরের কন্ডিশনে মানিয়ে নেওয়া জরুরি। অ্যাওয়েতে বেশিরভাগ ম্যাচই আমরা হেরেছি। এখানে কাজ করতে হবে।’

বাংলাদেশ ক্রিকেট দল তাওহিদ হুদয় ত্রিদেশীয় সিরিজ

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট দল

৮ ঘন্টা আগে
যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে বাংলাদেশ
২৬ অক্টোবর ২০২৬
লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেরাটা দিতে চায় বাংলাদেশ
২৪ অক্টোবর ২০২৬
সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে, নতুন ব্যাটিং কোচ সালাউদ্দিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
  2. চমক দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করলো বাংলাদেশ
  3. বাংলাদেশের চার আফসোস!
  4. এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
  5. ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন শান্ত
  6. রাফিনিয়াকে ঘিরে আনচেলত্তির সিদ্ধান্তে বাড়ছে বার্সার অস্বস্তি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x