Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • অন্যান্য
স্পোর্টস ডেস্ক
১৭:৫০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫৫, ২৬ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৫০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫৫, ২৬ অক্টোবর ২০২৬
আরও খবর
তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন ৫ নভেম্বর
শিশুরা নিজেদের সঠিকভাবে গড়ে তুললে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে : প্রধানমন্ত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসের অ্যাথলিটদের পুষ্টি সচেতনতা সেমিনার অনুষ্ঠিত
নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

বিকেএসপির দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ৪০ ক্রীড়াবিদ

স্পোর্টস ডেস্ক
১৭:৫০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫৫, ২৬ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৫০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫৫, ২৬ অক্টোবর ২০২৬

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির আওতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণরত তরুণ অ্যাথলেটদের চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। অ্যাথলেটদের বয়স, প্রশিক্ষণের ধাপ, ক্রীড়া দক্ষতা ও পারফরম্যান্স বিবেচনা করে চূড়ান্তভাবে ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বেছে নেওয়া হয়েছে। নির্বাচিত এই ৪০ জন অ্যাথলেট বিকেএসপিতে থেকেই উচ্চতর ক্রীড়া প্রশিক্ষণের পাশাপাশি এইচএসসি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবেন।

দেশব্যাপী শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে সাড়ে তিনশোরও বেশি উপজেলা থেকে প্রায় দেড় লাখ তরুণ ক্রীড়াবিদ অংশ নেন। সেখান থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রাথমিক পর্যায়ে ৩০৬ জন সেরা প্রতিভাকে বাছাই করে বিকেএসপিতে ৪০ দিনের বিশেষ আবাসিক ক্যাম্পের ব্যবস্থা করেছিল।

সেই নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পেই খুদে অ্যাথলেটদের দক্ষতা ও পারফরম্যান্স পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পর সেরা ৪০ জনকে দীর্ঘমেয়াদী শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির জন্য চূড়ান্ত করা হয়।

এবারের চূড়ান্ত বাছাইয়ে বিভিন্ন ইভেন্টে নারী ক্রীড়াবিদদের দাপট ছিল চোখ পড়ার মতো। ক্রিকেটে সর্বোচ্চ ১০ জন অ্যাথলেট দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন, যার মধ্যে সাতজনই মেয়ে এবং তিনজন ছেলে। দেশীয় খেলা কাবাডিতে নির্বাচিত পাঁচজনের মধ্যে চারজনই নারী অ্যাথলেট। ফুটবলেও চিত্রটা একই—সুযোগ পাওয়া পাঁচজনের মধ্যে চারজন মেয়ে ও একজন ছেলে।

এছাড়া সাঁতার, জুডো ও উশু—এই তিনটি ডিসিপ্লিন থেকে দুজন করে প্রতিভাবান অ্যাথলেট তাদের স্থান নিশ্চিত করেছেন। মার্শাল আর্টের কারাতে ও তায়কোয়ানডো ইভেন্টে সেরা নৈপুণ্য দেখিয়ে বিকেএসপিতে জায়গা করে নিয়েছেন তিনজন করে মোট ছয়জন ক্রীড়াবিদ।

অ্যাথলেটিক্সে চারজন এবং ব্যাডমিন্টনে তিনজন উদীয়মান খেলোয়াড় বিকেএসপির আধুনিক সুবিধার অধীনে নিয়মিত অনুশীলন ও পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

তৃণমূলের প্রতিযোগিতা থেকে উঠে আসা এই তরুণ ক্রীড়াবিদরা এখন বিকেএসপির বিশ্বমানের সুযোগ-সুবিধা ও অভিজ্ঞ কোচদের অধীনে নিজেদের তৈরি করবেন।

নতুন কুঁড়ি স্পোর্টস বিকেএসপি

সংশ্লিষ্ট সংবাদ: নতুন কুঁড়ি স্পোর্টস

২২ জুলাই ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের অ্যাথলিটদের পুষ্টি সচেতনতা সেমিনার অনুষ্ঠিত
২১ জুলাই ২০২৬
নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ
০২ মে ২০২৬
বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে
সর্বাধিক পঠিত
  1. চমক দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করলো বাংলাদেশ
  2. বাংলাদেশের চার আফসোস!
  3. এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
  4. ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন শান্ত
  5. রাফিনিয়াকে ঘিরে আনচেলত্তির সিদ্ধান্তে বাড়ছে বার্সার অস্বস্তি
  6. মিরপুর টেস্ট: ব্যাটিং বিপর্যয় আর ক্যাচ মিসের মাশুল দিয়ে হারল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x