Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১১:৪৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:৪৯, ২৯ অক্টোবর ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১১:৪৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:৪৯, ২৯ অক্টোবর ২০২৬
আরও খবর
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে যা বললেন বাভুমা
যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে বাংলাদেশ
চমক দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করলো বাংলাদেশ
বাংলাদেশের চার আফসোস!
ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন শান্ত

মিরপুর টেস্ট

দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অলআউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
১১:৪৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:৪৯, ২৯ অক্টোবর ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১১:৪৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:৪৯, ২৯ অক্টোবর ২০২৬

বড় রানের আশা নিয়েই দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কারণ, হাতে তখনো বাকি ছিল ৭ উইকেট। কিন্তু কিছুই হলো না। দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাটিং করতে পারল মোটে ২১.৪ ওভার। ফলে বড় রান তো দূরে থাক তিনশ রানও পূরণ করতে পারেনি বাংলাদেশ। থেমেছে আড়াইশ পেরিয়েই। বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে ক্যারিবীয়ানদের স্পিন বিষে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে নিজেদের প্রথম ইনিংসে ৯৭.৪ ওভারে ২৭২ রান করে থেমেছে বাংলাদেশ।

আজ দ্বিতীয় দিনেই উইকেটে আধিপত্য করছে স্পিনাররা। আজ ৭ উইকেটের মধ্যে পাঁচটিই নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার জোমেল ওয়ারিকান আর জসুয়া বিশপ। এর মধ্যে দুদিন মিলে ওয়ারিকান একাই নিয়েছেন পাঁচ উইকেট।

৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ৯৯ রান নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন সাদমান ইসলাম। দিনের শুরুতেই সেটি পূর্ণ করেন তিনি। তবে এরপর আর বেশি সময় উইকেটে টিকতে পারেননি তিনি। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই জসুয়া বিশপের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৩৪ বলে ১০৫ রান।

এরপর মাঠে নেমেছিলেন আগের দিন চোট নিয়ে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়া তাওহিদ হৃদয়। তাকে নিয়ে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু হৃদয়ও ফেরেন হতাশ করে। উইকেটে এসে মোটে এক ওভার ২ বল থেকেছেন তিনি। নতুন করে ব্যাটিংয়ে নেমে আর কোনো রানই যোগ করতে পারেননি তিনি। তিনি থামেন ৮৬ বলে ৪২ রান করে।

দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ছিল লিটন-মিরাজের জুটি। ৭১ বল খেলে বড় জুটির আশাও দেখাচ্ছিলেন তারা। উইকেটে সেট হয়ে গিয়েছিলেন দুজনই। কিন্তু এরপরই ফেরেন মিরাজ। জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হওয়ার আগে ৩৯ বলে ১৫ রান করেন মিরাজ।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। পরের চার ব্যাটার নাঈম হাসান (১২ বলে ১৫), হাসান মাহমুদ (১১ বলে ৬), তাইজুল ইসলাম (৪ বলে ১) আর শরিফুল ইসলাম (১ বলে ০) উইকেটে এসেছেন আর ফিরে গেছেন।

একপ্রান্ত আগলে রেখেছিলেন লিটন দাস। কিন্তু তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন তিনি। ৮৮ বলে ৩৮ রান করেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।

ক্যারিবীয়ানদের হয়ে একাই পাঁচ উইকেট নিয়েছেন জোমেল ওয়ারিকান। গতকাল দুই উইকেট নেওয়া এই স্পিনার আজ নিয়েছেন আরও তিন উইকেট। শরিফুলকে ফিরিয়ে ফাইফার পেয়েছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস : ৯৭.৪ ওভারে ২৭২/১০ (তামিম ৭, মুমিনুল ২৮, শান্ত ১৯, হৃদয় ৪২, সাদমান ১০৫, মিরাজ ১৫, নাঈম ৫, হাসান ৬, তাইজুল ১, শরিফুল০, লিটন ৩৪*; সিলস ১৩-৪-২৯-১, জোসেফ ১৫-৩-৪১-২, রোস্টন ১৩-১-৫৩-০, গ্রেভস ১০-৪-৩০-০, বিশপ ২৩-২-৬১-২, ওয়ারিকান ২৩.৪-৪-৫৩-৫)

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

৩১ অক্টোবর ২০২৬
চমক দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করলো বাংলাদেশ
৩১ অক্টোবর ২০২৬
বাংলাদেশের চার আফসোস!
৩১ অক্টোবর ২০২৬
ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন শান্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
  2. চমক দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করলো বাংলাদেশ
  3. বাংলাদেশের চার আফসোস!
  4. এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
  5. ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন শান্ত
  6. রাফিনিয়াকে ঘিরে আনচেলত্তির সিদ্ধান্তে বাড়ছে বার্সার অস্বস্তি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x