Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১২:৪০, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৪৫, ২৯ অক্টোবর ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১২:৪০, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৪৫, ২৯ অক্টোবর ২০২৬
আরও খবর
দুই ওপেনারের উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ
প্রথমবার ওপেনিংয়ে নাঈম, শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
বাংলাদেশের বোলারদের দাপটে অলআউট ক্যারিবীয়রা
স্ট্রেচারে মাঠ ছাড়ার পর হাসপাতালে সাদমান
হাসানের তোপে প্রথম সেশনে টাইগারদের দুর্দান্ত শুরু

মিরপুর টেস্ট

ক্যাচ মিসের পর হাসানের আঘাত, প্রথম উইকেট বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
১২:৪০, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৪৫, ২৯ অক্টোবর ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১২:৪০, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৪৫, ২৯ অক্টোবর ২০২৬

একটু আগেই হাসান মাহমুদের বলে পয়েন্টে ক্যাচ ফেলে দিয়েছিলেন নাঈম হাসান। সেই হতাশা পোড়ালেও প্রথম উইকেটের জন্য খুব বেশি অপেক্ষা করতে হলো না বাংলাদেশের। হাসানই বাংলাদেশকে এনে দিলেন প্রথম উইকেট। ফেরালেন ব্র্যান্ডন কিংকে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ২৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো তারা পিছিয়ে ২৪৩ রানে।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ক্যারিবীয়ান ওপেনার জন ক্যাম্পবেল সহজ ক্যাচ দিয়েছিলেন নাঈমকে। তিনি পয়েন্টে তিনি সেটি তালুবন্দি করতে পারেননি। নিজের পরের ওভারে বোলিংয়ে এসে এবার আরেক ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিলেন তিনি।

হাসানের করা ওভারের শেষ বলটি খেলা নিয়ে দ্বিধায় ছিলেন ব্যাটার ব্র্যান্ডন কিং। অফস্ট্যামের কিছুটা বাইরের বলে শেষ পর্যন্ত ব্যাট চালালেন তিনি। তবে সংযোগটা ঠিক মতো হলো না। ব্যাট ছুঁয়ে বল চলে গেল উইকেটরক্ষক জাকের আলী অনিকের হাতে। ২০ বলে ১৫ রান করে ফিরলেন কিং।

দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অলআউট বাংলাদেশ

বড় রানের আশা নিয়েই দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কারণ, হাতে তখনো বাকি ছিল ৭ উইকেট। কিন্তু কিছুই হলো না। দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাটিং করতে পারল মোটে ২১.৪ ওভার। ফলে বড় রান তো দূরে থাক তিনশ রানও পূরণ করতে পারেনি বাংলাদেশ। থেমেছে আড়াইশ পেরিয়েই। বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে ক্যারিবীয়ানদের স্পিন বিষে। নিজেদের প্রথম ইনিংসে ৯৭.৪ ওভারে ২৭২ রান করে থেমেছে বাংলাদেশ।

আজ দ্বিতীয় দিনেই উইকেটে আধিপত্য করছে স্পিনাররা। আজ ৭ উইকেটের মধ্যে পাঁচটিই নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার জোমেল ওয়ারিকান আর জসুয়া বিশপ। এর মধ্যে দুদিন মিলে ওয়ারিকান একাই নিয়েছেন পাঁচ উইকেট।

৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ৯৯ রান নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন সাদমান ইসলাম। দিনের শুরুতেই সেটি পূর্ণ করেন তিনি। তবে এরপর আর বেশি সময় উইকেটে টিকতে পারেননি তিনি। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই জসুয়া বিশপের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৩৪ বলে ১০৫ রান।

এরপর মাঠে নেমেছিলেন আগের দিন চোট নিয়ে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়া তাওহিদ হৃদয়। তাকে নিয়ে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু হৃদয়ও ফেরেন হতাশ করে। উইকেটে এসে মোটে এক ওভার ২ বল থেকেছেন তিনি। নতুন করে ব্যাটিংয়ে নেমে আর কোনো রানই যোগ করতে পারেননি তিনি। তিনি থামেন ৮৬ বলে ৪২ রান করে।

দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ছিল লিটন-মিরাজের জুটি। ৭১ বল খেলে বড় জুটির আশাও দেখাচ্ছিলেন তারা। উইকেটে সেট হয়ে গিয়েছিলেন দুজনই। কিন্তু এরপরই ফেরেন মিরাজ। জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হওয়ার আগে ৩৯ বলে ১৫ রান করেন মিরাজ।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। পরের চার ব্যাটার নাঈম হাসান (১২ বলে ১৫), হাসান মাহমুদ (১১ বলে ৬), তাইজুল ইসলাম (৪ বলে ১) আর শরিফুল ইসলাম (১ বলে ০) উইকেটে এসেছেন আর ফিরে গেছেন।

একপ্রান্ত আগলে রেখেছিলেন লিটন দাস। কিন্তু তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন তিনি। ৮৮ বলে ৩৮ রান করেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।

ক্যারিবীয়ানদের হয়ে একাই পাঁচ উইকেট নিয়েছেন জোমেল ওয়ারিকান। গতকাল দুই উইকেট নেওয়া এই স্পিনার আজ নিয়েছেন আরও তিন উইকেট। শরিফুলকে ফিরিয়ে ফাইফার পেয়েছেন তিনি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

৩ মিনিট আগে
দুই ওপেনারের উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ
৩৩ মিনিট আগে
প্রথমবার ওপেনিংয়ে নাঈম, শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
১ ঘন্টা আগে
বাংলাদেশের বোলারদের দাপটে অলআউট ক্যারিবীয়রা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোনালদোর অবসর নিয়ে মুখ খুললেন পর্তুগাল কোচ
  2. মেসির ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত আর্জেন্টিনার
  3. দাপুটে ফুটবলে ভুটানকে হারিয়ে সাফ শুরু করল বাংলাদেশ
  4. সাফ চ্যাম্পিয়নশিপ: সুযোগ হারানোর হতাশায় পুড়ে বিরতিতে গেল বাংলাদেশ
  5. সাফ চ্যাম্পিয়নশিপ: চমক দিয়ে একাদশ ঘোষণা করল বাংলাদেশ
  6. মেসির মতো বিদায়ী ম্যাচ কি পাবেন রোনালদো?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x