Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৩:১০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২০, ০৩ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:১০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২০, ০৩ নভেম্বর ২০২৬
আরও খবর
কারামুক্ত হলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া অশান্ত, একের পর এক কারখানা ছুটি ঘোষণা
গ্যাসের দাম বাড়ানো জনবিরোধী সিদ্ধান্ত
মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথ আজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক
১৩:১০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২০, ০৩ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:১০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২০, ০৩ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার জার্সিতে রঙিন যুগের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৮ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, বরং প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও পুরোপুরি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

তবে সুখবর হলো, মেলবোর্ন স্টার্সের সঙ্গে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন থাকায় ভক্তরা তাকে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে ঠিকই খেলতে দেখতে পাবেন।

এর আগে গত বছরের জুন মাসে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন ‘দ্য বিগ শো’ খ্যাত ম্যাক্সওয়েল। সে সময় কেবল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের দরজা নিজের জন্য খোলা রেখেছিলেন তিনি। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার।

তবে দুর্ভাগ্যবশত তার দল গ্রুপ পর্বের বৈতরণী পার হতে পারেনি। গত ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটিই ছিল অস্ট্রেলিয়ার জার্সিতে ম্যাক্সওয়েলের ক্যারিয়ারের শেষ ম্যাচ। ওই ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে ঠিকই দুটি উইকেট শিকার করেছিলেন তিনি।

‘ফাইনাল ওয়ার্ড পডকাস্ট’-এ নিজের অবসরের বিষয়ে কথা বলতে গিয়ে ম্যাক্সওয়েল জানান, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমার বেশ কয়েকবার খোলামেলা আলোচনা হয়েছে। দলের পক্ষ থেকে আমার ওপর কোনো ধরনের বাড়তি চাপ ছিল না। আমরা আলোচনা করেই দরজা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। সামনে যেহেতু বেশ কিছু সিরিজ ছিল, তাই তারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল। বিশেষ করে আমরা দেখলাম, বাংলাদেশে তরুণ ছেলেরা সুযোগ পেয়ে সত্যিই দারুণ পারফর্ম করেছে।’

ক্যারিয়ারের শেষ সময়ে এসে নিজের দেশের মাটিতে একটি বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা ছিল এই অভিজ্ঞ অলরাউন্ডারের। দুইবারের ওয়ানডে বিশ্বকাপ জয়ী এবং ২০২১ সালের টি-টোয়েন্টি ফাইনালে অস্ট্রেলিয়ার জয়সূচক রান করা ম্যাক্সওয়েল বলেন, ‘আমার মনে হয়, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নিজের দেশের দর্শকদের সামনে একটি বিদায়ী ম্যাচ খেলার একটা ছোট আশা বা আলোচনা হয়তো ছিল। তবে বর্তমান স্কোয়াড নিয়ে দল যে পথে এগোতে চাইছে, আমি তা পুরোপুরি বুঝতে পারছি।’

তরুণদের সুযোগ দেওয়ার বিষয়টি স্পষ্ট করে তিনি আরও বলেন, ‘আমার ধারণা, সামনে যেহেতু ২০২৮ অলিম্পিক গেমসের আসর রয়েছে, তাই আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে দলের অনেক বড় পরিবর্তন আসবে। টিম ম্যানেজমেন্টকে নিশ্চিত করতে হবে যে, তারা যেন উঠে আসা তরুণ প্রতিভাদের ওপর নজর রাখে এবং তাদেরকে আন্তর্জাতিক চাপের মুখে ফেলে প্রস্তুত করে তোলে।’

অস্ট্রেলিয়ার জার্সিতে দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৮৯৭ রান করার পাশাপাশি ৫১টি উইকেট শিকার করেছেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। টেস্টে তিনি মাত্র ৭টি ম্যাচ খেলেছেন, যার শেষটি ছিল ২০১৭ সালে। ভারতের বিপক্ষে রাঁচির মাঠে খেলা ১০৪ রানের ইনিংসটি তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ।

এছাড়া ১৪৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৯৯০ রান করেছেন তিনি। যেখানে অপরাজিত ২০১ রানের ঐতিহাসিক ইনিংসসহ রয়েছে ৪টি সেঞ্চুরি ও ২৩টি ফিফটি। বল হাতে ওয়ানডেতে ৭৭টি উইকেটও শিকার করেছেন এই অসি অলরাউন্ডার।

গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়া ক্রিকেট দল ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: গ্লেন ম্যাক্সওয়েল

৩০ সেপ্টেম্বর ২০২৫
নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া
১৮ জুন ২০২৫
এক সেঞ্চুরিতেই ম্যাক্সওয়েলের যত রেকর্ড
০২ জুন ২০২৫
ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো
  2. বাংলদেশকে ছাড়িয়ে গেল আফগানিস্তান
  3. আর্জেন্টিনা ফুটবলে বিতর্কিত ‘লাল কার্ড’ নিয়ে অডিও প্রকাশ
  4. চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা
  5. সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ
  6. ঘরোয়া ক্রিকেটে না, বাবরকে অভিনব পরামর্শ ইউসুফের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x