সিলেট টেস্ট
সিলেটের আকাশে মেঘ, বন্ধ খেলা
হঠাৎ করেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা দিয়েছে আলোকস্বল্পতা। পরিস্থিতি বিবেচনায় মাঠের ফ্লাডলাইটগুলো জ্বালিয়ে দেওয়া হলেও পর্যাপ্ত আলোর অভাবে খেলা চালিয়ে বন্ধ করতে বাধ্য হয় তারা। এর মধ্যেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলতে দেখা যায় মাঠের আম্পায়ারদের। বেশ কিছুক্ষণ আলোচনা শেষে আলোকস্বল্পতার কারণে সাময়িকভাবে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা। ফলে দিনের খেলা কিছুটা আগেই থেমে যায়।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। খেলা বন্ধ হওয়ার আগে অবশ্য ব্যাট হাতে নিজের সামর্থ্যের দারুণ প্রমাণ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান আমির জাঙ্গু। ম্যাচ বন্ধের আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২১৬ রান। ১৫৫ বলে ১০২ রান করে অপরাজিত আছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে জাঙ্গু খেলেছেন দৃষ্টিনন্দন এক ইনসাইড-আউট শট, যা ছিল তার ইনিংসের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত।
ধৈর্য, দক্ষতা ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের সমন্বয়ে সাজানো জাঙ্গুর এই সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দিনের খেলা আলোকস্বল্পতায় বন্ধ হওয়ার আগে তাই আলোচনার কেন্দ্রে ছিলেন আমির জাঙ্গু ও তার দুর্দান্ত শতকের ইনিংস। তার ব্যাটে ভর করেই বাংলাদেশের বিপক্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ তৈরি করেছে ক্যারিবীয়রা।

স্পোর্টস ডেস্ক