Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
২১:২৫, ১৬ অক্টোবর ২০২২
আপডেট: ২১:২৮, ১৬ অক্টোবর ২০২২
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
২১:২৫, ১৬ অক্টোবর ২০২২
আপডেট: ২১:২৮, ১৬ অক্টোবর ২০২২
আরও খবর
নতুন ২ মামলায় সাবেক সংসদ সদস্য জ্যাকব গ্রেপ্তার
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সেই সাহেদ ফের গ্রেপ্তার
বিলে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলার দুই আসামির
রাজধানী থেকে একাধিক মামলার আসামি ওয়াসি আলম গ্রেপ্তার
পুলিশের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, গ্রেপ্তার ২

আন্তজেলা ডাকাতদলের ৬ সদস্য গ্রেপ্তার

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
২১:২৫, ১৬ অক্টোবর ২০২২
আপডেট: ২১:২৮, ১৬ অক্টোবর ২০২২
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
২১:২৫, ১৬ অক্টোবর ২০২২
আপডেট: ২১:২৮, ১৬ অক্টোবর ২০২২
মেহেরপুর জেলা পুলিশ আন্তজেলা ডাকাতদলের এই ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। ছবি : এনটিভি

আন্তজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মেহেরপুর জেলা পুলিশ। আজ রোববার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার রাফিউল আলম।

পুলিশ সুপার জানান, তাঁর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), সাইবার ক্রাইম বিভাগ, সদর ও গাংনী থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের একজনের কাছ থেকে স্থানীয় একটি পত্রিকার পরিচয়পত্রও পাওয়া গেছে।

গ্রেপ্তার হওয়া ডাকাতরা হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের তরিকুল ইসলাম (২৫), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ডাঙ্গীপাড়া এলাকার আলতাফ মণ্ডল (৬০), কুষ্টিয়া সদর উপজেলার বোয়ালদহ গ্রামের সোহেল হোসেন (৩৫), মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের আরিফুল ইসলাম ওরফে খোকন ওরফে প্রতীক (২৮), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের সালাউদ্দীন (৪০), মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের তরিকুল ইসলাম ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নদপাড়া গ্রামের শাহ জামাল (৩৪)।

শাহ জামালের কাছে কুষ্টিয়া থেকে প্রকাশিত স্থানীয় একটি পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে।

গ্রেপ্তার হওয়া আলতাফ হোসেন মণ্ডল আশপাশের আটটি জেলার ডাকাতদের সর্দার বলে জানিয়েছে পুলিশ। অপর পাঁচজনই আন্তজেলা ডাকাতদলের সদস্য।

শাহ জামালের নামে মিরপুর, রাজবাড়ি সদর ও কালুখালি, গাংনী থানাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। ডাকাতদলের সরদার আলতাফ হোসেনের বিরুদ্ধে রাজবাড়ি সদর, কালুখালি, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও গাংনী থানায় চুরি, ডাকাতি ও বিস্ফোর দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ছয়টি মামলা রয়েছে। আরিফুল ইসলাম ওরফে খোকনের নামে গাংনী ও মুজিবনগর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, নারী নির্যাতনসহ ছয়টি মামলা রয়েছে। সালাউদ্দীনের নামে ঝিনাইদহ সদর, গাংনী, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক অভিযোগে সাতটি মামলা রয়েছে।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক, ছয়টি মোবাইল ফোন, তিনটি রামদা, একটি গাছ কাটার করাত, নগদ ১০ হাজার টাকা, হাফ প্যান্ট, গামছা ও সাংবাদিকের একটি পরিচয়পত্র পাওয়া গেছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সদর থানার ওসি রফিকুল ইসলাম, ডিবির ওসি সাইফুল আলমসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, গত ১ সেপ্টেম্বর রাতে গাংনী থানার দেবীপুর-কল্যাণপুর মাঠে, ২৪ সেপ্টেম্বর দেবীপুর-করমদি মাঠে ও ১৩ অক্টোবর ছাতিয়ান-কামারখালি মাঠে ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে প্রথমে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের তরিকুল ইসলামকে গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি পাঁচজনকে গতকাল শনিবার থেকে আজ রোববার ভোররাত পর্যন্ত কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মেহেরপুর

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

১৯ জুলাই ২০২৬
পুলিশের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, গ্রেপ্তার ২
১৭ জুলাই ২০২৬
তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেপ্তার
১৭ জুলাই ২০২৬
জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের শুভেচ্ছা বিনিময়
  2. অতি ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আইসক্রিম-শ্যাম্পুসহ ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  4. সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী
  5. উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িতের অভিযোগ, মামুন রিমান্ডে
  6. বন্দি পলায়ন, বরখাস্ত হলেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x