Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
শ. ম সাজু, রাজশাহী
২১:১০, ০২ মার্চ ২০২১
আপডেট: ২১:২০, ০২ মার্চ ২০২১
শ. ম সাজু, রাজশাহী
২১:১০, ০২ মার্চ ২০২১
আপডেট: ২১:২০, ০২ মার্চ ২০২১
আরও খবর
জুমার নামাজে যাওয়ার পথে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের
মানিকগঞ্জের তিন আসনেই ধানের শীষের জয়
রাজবাড়ীর দুই আসনেই বিএনপির জয়
বাংলাদেশের জনগণকে অভিনন্দন চীনের
গণতন্ত্র চাপা থাকলে উগ্রবাদীদের উত্থান ঘটে : মির্জা ফখরুল
রাজশাহী বিভাগীয় সমাবেশ

আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনার ঘোষণা বিএনপির

শ. ম সাজু, রাজশাহী
২১:১০, ০২ মার্চ ২০২১
আপডেট: ২১:২০, ০২ মার্চ ২০২১
শ. ম সাজু, রাজশাহী
২১:১০, ০২ মার্চ ২০২১
আপডেট: ২১:২০, ০২ মার্চ ২০২১
রাজশাহী মহানগরীর মাদ্রাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারের সামনে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে নেতাকর্মীরা। ছবি : এনটিভি

রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতারা। আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী বিভাগীয় সমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা। সেই আন্দোলনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিএনপির নেতারা বলেন, এরই মধ্যে রাজপথ উত্তপ্ত হতে শুরু করেছে। অচিরেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। এই আন্দোলনে সবাইকে শামিল হতে হবে। সব রুটের বাস, ছোট ছোট যানবাহন বন্ধ করে, পথে পথে বাধা দিয়েও সরকার বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে যোগ দিতে মানুষকে থামাতে পারেনি। আর পেছনে তাকানোর সুযোগ নেই। এখন আন্দোলন বেগবান করে সরকারের পতন ঘটাতে হবে।

রাজশাহী মহানগরীর মাদ্রাসা ময়দানসংলগ্ন নাইস কনভেনশন সেন্টারের সামনে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘বৃদ্ধ বয়সে প্রস্তুত আছি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে আমি আছি। সবাই প্রস্তুতি নিন।’

রাাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। ছবি : এনটিভি

সমাবেশে টুকু আরও বলেন, ‘একাত্তরের ২৫ মার্চের রাতে দেশের স্বাধীনতার জন্য যে পুলিশ সবচেয়ে বেশি ত্যাগ করেছে, স্বাধীন দেশে সেই পুলিশ একটি দলের কর্মীবাহিনীতে পরিণত হয়েছে। দেশ এখন দুর্নীতিতে ভরে গেছে। ফরিদপুরের ছাত্রলীগ সভাপতিই দুই হাজার কোটি টাকা পাচার করেছে। তাহলে রাঘব-বোয়ালরা কত টাকা পাচার করেছে, তার হিসাব দেশের জনগণ নেবে।’

‘পুলিশ এখন সরকারি দলের কর্মীবাহিনীতে পরিণত হয়েছে। স্বাধীনতার আগে থেকেই দেশের নানা সমস্যার সমাধান হয়েছে রাজপথে। এবারও রাজপথেই ফয়সালা হবে’ বলেন টুকু।

দেশব্যাপী নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন, ভোট চুরি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল লতিফ। তিনি বলেন, ‘আমরা সাত দিনের মধ্যে সরকারের পতন দেখতে পাব। এর জন্য ঢাকার রাজপথে রক্ত দিতে হবে। রাজশাহী, রংপুর, চট্টগ্রামে আন্দোলন করে কিছু হবে না। ঢাকাকে সুসংগঠিত করতে হবে।’

পরে বক্তব্য দেওয়ার সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকায় আন্দোলন জোরদার করার ঘোষণা দেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আজ একটা সুন্দর পরিবেশ থাকার কথা ছিল। তার বদলে আমাদের আন্দোলনের বার্তা নিয়ে রাজশাহী আসতে হয়েছে। আমাদের আন্দোলন শুরু হয়েছে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘আজ জাতীয় ভোটার দিবস। অথচ মানুষ ভোটই দিতে পারে না। আমরা এমন অবস্থা চাই না। সে কারণে আন্দোলনের আর কোনো বিকল্প নেই।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার, সংসদ সদস্য হারুনুর রশিদ, রাজশাহী বিভাগীর সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। ছবি : এনটিভি

এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল হক প্রামাণিক, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা, দেশের ছয়টি সিটি করপোরেশনে অংশ নেওয়া বিএনপির মেয়র প্রার্থীরা ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। সমাবেশে বিভাগের আট জেলার সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

বিএনপির এই সমাবেশকে ঘিরে গতকাল সোমবার সকাল থেকে রাজশাহীর সঙ্গে দেশের সব রুটের বাস চলাচল বন্ধ থাকলেও দলের নেতাকর্মী ও সমর্থকেরা বিভিন্ন যানবাহনে সমাবেশে আসে। দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশে যোগ দেন। পথে পথে পুলিশ সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের শরীর তল্লাশি করে। সমাবেশকে ঘিরে রাজশাহীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অত্যন্ত সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সমাবেশস্থলে প্রস্তুত রাখা হয়েছিল জলকামান, এপিসি যান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি করে গাড়ি।

বিএনপি ইশরাক তাবিথ আউয়াল খালেদা জিয়া তারেক জিয়া
০২ ফেব্রুয়ারি ২০২৬
আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
নোয়াখালীতে বিএনপির নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ
০২ ফেব্রুয়ারি ২০২৬
উজিরপুরে সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে উঠান বৈঠক
০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আরও ১৪ নেতা বহিষ্কার
০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
০২ ফেব্রুয়ারি ২০২৬
আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান
০১ ফেব্রুয়ারি ২০২৬
ধানের শীষের নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ
০১ ফেব্রুয়ারি ২০২৬
ইসির ভোটার স্থানান্তর সংক্রান্ত তথ্যে সন্তুষ্ট নয় বিএনপি
০১ ফেব্রুয়ারি ২০২৬
দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থ আন্দোলন করে বিএনপি : খায়রুল কবির খোকন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কোন আসনে কে বিজয়ী?
  2. নির্বাচনে বিজয়ী হওয়ায় আনন্দ মিছিল-সভা করবে না বিএনপি
  3. হেরে গেলেন সারজিস, পঞ্চগড়ের দুই আসনই বিএনপির
  4. যশোরে পাঁচটি আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী
  5. ভূমিধস বিজয়, সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
  6. নরসিংদীর ৫ আসনেই বিএনপির বিজয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x