Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শামসুল হক হায়দরী, চট্টগ্রাম
১৯:৩৫, ২৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:৩৮, ২৬ ডিসেম্বর ২০২০
শামসুল হক হায়দরী, চট্টগ্রাম
১৯:৩৫, ২৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:৩৮, ২৬ ডিসেম্বর ২০২০
আরও খবর
ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি
ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী?
দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশানে’র উদ্বোধন
বরগুনায় ধরা পড়েছে সাড়ে ২২ কেজির কোরাল, বিক্রি হলো কত টাকায়
নওগাঁয় ১২৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিল পুলিশ

আল্লামা শফী হত্যা মামলা : বাদী ও পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ

শামসুল হক হায়দরী, চট্টগ্রাম
১৯:৩৫, ২৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:৩৮, ২৬ ডিসেম্বর ২০২০
শামসুল হক হায়দরী, চট্টগ্রাম
১৯:৩৫, ২৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:৩৮, ২৬ ডিসেম্বর ২০২০
আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলার বাদী মো. মঈনুদ্দিন। ছবি : এনটিভি

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী। চট্টগ্রাম প্রেসক্লাবে আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মামলার বাদী ও আল্লামা শফীর শ্যালক মো. মঈনুদ্দিন।

আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে লিখিত বক্তব্যে মো. মঈনুদ্দিন জানান, তিনি মামলা করেছেন, যা আদালতের নির্দেশে এখন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

এ ঘটনায় হেফাজতের বর্তমান আমির মাওলানা জুনাইদ বাবুনগরীর পক্ষে একটি চিহ্নিত মহল মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে বলে দাবি করেন মো. মঈনুদ্দিন। তিনি আরো বলেন, ‘মহলটি আহমদ শফীর পরিবার ও মামলার বাদী হিসেবে আমাকেও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

হত্যা মামলাটির দ্রুতবিচার সম্পন্ন করাসহ আল্লামা শফীর পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিও জানিয়েছেন বাদী। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী।

গত ১৭ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় আল্লামা আহমদ শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ১৯ সেপ্টেম্বর বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে আহমদ শফীকে ঢাকায় আনা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। পরদিন হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়।

এরপর গত ১৭ ডিসেম্বর আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগ এনে সংগঠনের যুগ্ম মহাসচিবসহ ৩৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আদালতের বিচারক শিবলু কুমার দে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

এরপর গত বুধবার সংবাদ সম্মেলন করে আল্লামা আহমদ শফীর মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে দায়ের করা মামলাটি ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী। তিনি সেখানে বলেন, ‘আল্লামা আহমদ শফীর মৃত্যু ছিল সম্পূর্ণ স্বাভাবিক। এ ঘটনায় করা মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

জুনাইদ বাবুনগরী আরো বলেন, আল্লামা আহমদ শফীর মৃত্যুর তিন মাস পর তাঁর মৃত্যু অস্বাভাবিক বলে দাবি করে দায়ের করা মামলাটি ‘রাজনৈতিক দূরভিসন্ধিমূলক’ এবং দেশের স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করার চক্রান্ত।

গত ১৬ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় এক ছাত্র বিক্ষোভের মুখে আল্লামা আহমদ শফীর ছেলে ও মাদ্রাসার সহকারী পরিচালক পদ থেকে আনাস মাদানীকে মাদ্রাসা থেকে প্রত্যাহার করা হয়। পরের দিনও বিক্ষোভ অব্যাহত থাকলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু আন্দোলনরত ছাত্রদের বিক্ষোভ বন্ধ না হওয়ায় পরের দিন ১৭ সেপ্টেম্বর রাত ১২টার দিকে মহাপরিচালক আহমদ শফী নিজেই তাঁর পদ থেকে অব্যাহতির ঘোষণা দেন।

সর্বাধিক পঠিত
  1. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
  2. প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিলেন জামায়াত আমির
  3. ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
  4. শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে : অর্থমন্ত্রী
  5. কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির হাসপাতালে মৃত্যু
  6. বোরকা পরে বাজারে ম্যাজিস্ট্রেট, ৭ দোকানিকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x