কাঠগড়ায় থাকা আসামির হাতে ইয়াবা, যুবক আটক
নাটোরে বিচার চলাকালে আদালতের কাঠগড়ায় থাকা আসামিকে মাদক সরবরাহের সময় এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজীম আলম তাবাসসুমের আদালতে বিচার কাজ চলা অবস্থায় ওই যুবককে হাতেনাতে আটক করা হয়। ওই যুবকের নাম জনি। তিনি নাটোর শহরের কান্দিভিটা এলাকার বাসিন্দা।
কোর্ট পুলিশ জানায়,বিচারকাজ চলাবস্থায় কাঠগড়ায় অবস্থানকারী অস্ত্র ও মাদক মামলার আসামি সজিবকে মাদক সরবরাহ করছিল জনি। ওই সময় দায়িত্বরত কোর্ট পুলিশ তাৎক্ষনিকভাবে ওই যুবককে ধরে ফেলে। পরে জনির দেহ তল্লাশি করে ৮টি ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ উদ্ধার করে।
নাটোর কোর্টের পরিদর্শক আমিনুর রহমান এনটিভি অনলাইনকে জানান, জনির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হালিম খান, নাটোর