Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম
১৯:০০, ২৭ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৯:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২২
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম
১৯:০০, ২৭ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৯:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২২
আরও খবর
কালজয়ী কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ, বাংলা একাডেমিতে স্মরণসভা
ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
শিক্ষাবিদ ও ভাষাসৈনিক খান জিয়াউল হকের চতুর্থ মৃত্যুবার্ষিক আজ
আজ সাংবাদিক নির্মল সেনের ১৩তম মৃত্যুবার্ষিকী

কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম
১৯:০০, ২৭ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৯:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২২
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম
১৯:০০, ২৭ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৯:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২২
কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে শায়িত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমাধিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন স্তরের মানুষজন পুষ্পস্তবক অর্পণ করে। ছবি : এনটিভি

গভীর শ্রদ্ধায় কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সব স্তরের মানুষ। আজ মঙ্গলবার সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে শায়িত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমাধিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন স্তরের মানুষজন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিনহাজুল ইসলাম, কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মো. মির্জা নাসির উদ্দীন, একুশে পদকপ্রাপ্ত অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।

প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হক বেলন, ‘আমার বাবার সমাধি ও কমপ্লেক্স নির্মাণের কাজটি ঝুলে আছে। আমি চাই দ্রুত এ কাজ শুরু করা হোক।’

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর ও একুশে পদকপ্রাপ্ত আইনজীবী আব্রাহাম লিংকন বলেন, দেশবরেণ্য লেখক সৈয়দ শামসুল হকের সমাধি সৌধ ও কমপ্লেক্সটি নির্মাণ হলে এখানে তাঁর সাহিত্যকর্ম নিয়ে গবেষণা হবে। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা এখানে এসে তার বই পড়তে পারবে।

বাংলা সাহিত্যের সব্যসাচী খ্যাত সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানাপাড়ার পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন। সৈয়দ হক তার মা-বাবার আট সন্তানের মধ্যে সবার বড়। বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন ও মা হালিমা খাতুন। বাবা পেশায় ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক। বাংলা সাহিত্যের সব শাখায় সমানভাবে পদচারণার জন্য সৈয়দ শামসুল হককে ‘সব্যসাচী লেখক’ বলা হয়।

সৈয়দ শামসুল হক ১৯৬৪ সালে মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তাঁকে ১৯৮৪ সালে একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পদকে ভূষিত করে বাংলাদেশ সরকার।

১৯৫০-এর দশকে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’। এ ছাড়া তার লেখা অন্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘খেলারাম খেলে যা’, ‘নিষিদ্ধ লোবান’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘নীল দংশন’, ‘বারো দিনের জীবন’, ‘তুমি সেই তরবারী’, ‘কয়েকটি মানুষের সোনালী যৌবন ও নির্বাসিতা’।

সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে—একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙক্তিমালা, পরানের গহীন ভিতর, অপর পুরুষ, অগ্নি ও জলের কবিতা। পায়ের আওয়াজ পাওয়া যায় ও নুরুলদীনের সারা জীবন সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাট্য।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সৈয়দ শামসুল হকের মৃত্যু হয়। কবির শেষ ইচ্ছে অনুযায়ী তাঁর মরদেহ জন্ম শহর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে সমাহিত করা হয়।

মৃত্যুবার্ষিকী সৈয়দ শামসুল হক
২৩ সেপ্টেম্বর ২০২২
কৃষিবিদ আব্দুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
১৫ সেপ্টেম্বর ২০২২
মিঞা মো. আবদুর রাজ্জাকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
০৫ সেপ্টেম্বর ২০২২
মৌলভীবাজারে এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন
২৩ আগস্ট ২০২২
শেখ আলী আকবরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
০৯ মে ২০২২
পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
১৮ মার্চ ২০২২
আবুল মনসুর আহমদের মৃত্যুবার্ষিকী আজ
১৬ মার্চ ২০২২
বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ
১৬ মার্চ ২০২২
ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
০৬ মার্চ ২০২২
আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী আজ
১৬ ফেব্রুয়ারি ২০২২
জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানীতে স্কুলছাত্রী হত্যায় আসামির স্বীকারোক্তি
  2. সেই রাজ্জাক এবার হত্যাচেষ্টা মামলায় কারাগারে
  3. দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে : মন্ত্রী
  4. সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির
  5. জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
  6. আবুজর হত্যা : শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x