Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২৩:২৫, ১৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:২৬, ১৩ ডিসেম্বর ২০২০
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২৩:২৫, ১৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:২৬, ১৩ ডিসেম্বর ২০২০
আরও খবর
হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর
রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন জামায়াত আমির
আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে জামায়াতে ইসলামীর উদ্বেগ
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : মঈন খান

গণফোরামের সব বহিষ্কার ‘অকার্যকর’ : ড. কামাল

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২৩:২৫, ১৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:২৬, ১৩ ডিসেম্বর ২০২০
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২৩:২৫, ১৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:২৬, ১৩ ডিসেম্বর ২০২০
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ফাইল ছবি।

গণফোরামকে ঐক্যবদ্ধ রাখার পদক্ষেপ হিসেবে বিগত কয়েক মাসে অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির কারণে ঘটে যাওয়া সব বহিষ্কার-পাল্টা বহিষ্কার ‘অকার্যকর’ বলে জানিয়েছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। আজ রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ‘উদ্ভূত সমস্যার সমাধানে জাতীয় কাউন্সিলের মাধ্যমে সমাধান করা হবে।’

ড. কামাল হোসেন বলেন, ‘গণফোরামের অভ্যন্তরে ভুল বোঝাবুঝির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ভূত সমস্যার সমাধানে সব সহকর্মীদের সঙ্গে নিয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।’

ইতোমধ্যে দলের অভ্যন্তরে যে সব বহিষ্কার ও পাল্টা বহিষ্কার হয়েছে, তা অকার্যকর বলে গণ্য হবে, জানান ড. কামাল হোসেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ড. কামাল হোসেন আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়ে ১৯৯৩ সালে গণফোরাম প্রতিষ্ঠা করেছিলেন।

গত বছরের ২৬ এপ্রিল দলের পঞ্চম কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পরে দলীয় নেতাদের মধ্যে বিরোধ শুরু হয়। ওই কাউন্সিলে দলের তৎকালীন সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুসহ অনেক দলীয় শীর্ষ নেতাকে বাদ দিয়ে ওই কমিটি গঠন করা হয়।

গত ২৬ সেপ্টেম্বর গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াকে বহিষ্কার করার পাশাপাশি আগামী ২৬ ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছে গণফোরামের একাংশ। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত দলটির কেন্দ্রীয় কমিটির একাংশের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াকে এ সভায় আমন্ত্রণ জানানো হয়নি।

বর্ধিত সভা শেষে গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ বলেন, ‘সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গণমুখী করার লক্ষ্যে আগামী ২৬ ডিসেম্বর জাতীয় কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’

আবু সাইয়িদ বলেন, জাতীয় কাউন্সিলকে সফল করার লক্ষ্যে সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুকে আহ্বায়ক করে ২০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আবু সাইয়িদ বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা ও গণতন্ত্র অমান্য করে দলের ঐক্য ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, প্রেসিডিয়াম সদস্য আ ও ম শফিকউল্লাহ, অ্যাডভোকেট মহসীন রশিদ ও সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদকে তাদের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আবু সাইয়িদের দাবি, বর্ধিত সভায় ৫২ জেলার ২৮৩ জন প্রতিনিধি অংশ নিয়েছেন।

ড. কামাল তাঁদের সঙ্গে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে মোস্তফা মোহসীন মন্টু বলেন, দলের কাউন্সিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ড. রেজা কিবরিয়া অবশ্য বলেছিলেন, দলের নিয়ম অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক এ সভার আহ্বান না করায় গণফোরামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এদিকে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোস্তফা মোহসীন মন্টু, অধ্যাপক আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরীসহ আটজনকে বহিষ্কার করে কেন্দ্রীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে গণফোরামের ড. কামাল হোসেন নেতৃত্বাধীন অংশ।

গত ১৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে মোস্তফা মোহসীন মন্টু, অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী ও জগলুল হায়দার আফ্রিক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঠানো শোকজ নোটিশের জবাব না দেওয়ায় তাদের দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সাময়িক বহিষ্কার হওয়া হেলালুদ্দীন, লতিফুল বারী হামিম, খান সিদ্দিকুর রহমান ও আবদুল হাসিব চৌধুরীকেও দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

সভায় বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক বাস্তবতার আলোকে সংগঠনকে আরো শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ১২ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ: ড. কামাল হোসেন

০২ জানুয়ারি ২০২৬
ড. কামাল হোসেন হাসপাতালে
১৫ জুলাই ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হবে : কামাল হোসেন
০২ নভেম্বর ২০২৪
স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি রোধে সংবিধান সংশোধন করা উচিত : ড. কামাল হোসেন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কাউখালীতে চোলাই মদসহ যুবক আটক
  2. বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  3. অভয়ারণ্য ও পর্যটন স্পট হিসেবে গড়ে উঠছে ‘ঝোপখালী পাখির চর’
  4. ইসির ১১২ কর্মকর্তাকে একযোগে বদলি
  5. ‘মার্চ থেকে বন্ধ হচ্ছে ডোর-টু-ডোর ময়লা সংগ্রহে ভেন্ডরদের কার্যক্রম’
  6. সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x