Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২২:২১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২২:২১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
হলদে পাখির জাতীয় পর্যায়ে সেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী
বরগুনায় ধরা পড়েছে সাড়ে ২২ কেজির কোরাল, বিক্রি হলো কত টাকায়
পাথরঘাটায় লোকালয়ে বিরল প্রজাতির মুখপোড়া হনুমান
বরগুনা-২ আসনে ৯ প্রার্থীর সাতজনই হারিয়েছেন জামানত
পাথরঘাটায় ইয়াবাসহ দম্পতি আটক

অভয়ারণ্য ও পর্যটন স্পট হিসেবে গড়ে উঠছে ‘ঝোপখালী পাখির চর’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২২:২১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২২:২১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনার ‘ঝোপখালী পাখির চরে’ গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম। ছবি : বাসস

বরগুনার বেতাগী উপজেলায় বিষখালী নদীর মোহনায় জেগে ওঠা ‘ঝোপখালী পাখির চর’ দক্ষিণ উপকূলের এক নতুন বিস্ময় হিসেবে আবির্ভূত হয়েছে। সবুজের সমারোহ, পাখির কলতান আর জীববৈচিত্র্যে ঠাসা এই চরটি আগামী দিনের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট হয়ে ওঠার স্বপ্ন দেখাচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে দেখা গেছে, ছোট-বড় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়ে এখানে এক অনন্য প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠেছে। চরের বুক চিরে বয়ে গেছে ৫-৭টি নালা, যেখানে পাওয়া যায় নানা প্রজাতির সুস্বাদু মাছ। জোয়ারের সময় যখন চরটি পানিতে পূর্ণ হয়, তখন নৌকায় করে বনের সবুজ আর পাখির ওড়াউড়ি উপভোগ করা এক অনন্য অভিজ্ঞতা। পরিবেশকর্মীদের মতে, এখানে বালিহাঁস, বক, মদনটাকসহ অসংখ্য দেশি-বিদেশি অতিথি পাখির আনাগোনা রয়েছে।

চরের এই নান্দনিক সৌন্দর্য ইতোমধ্যে উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব খন্দকার নাজমুল হুদা শামিম এবং একাধিক জেলা প্রশাসক এই চরটি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে যুগ্ম সচিব এটিকে একটি পূর্ণাঙ্গ ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। 

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে নামকরণের ফলক উন্মোচন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক সূচনা করা হয়।

স্থানীয়রা বলছেন, সরকারি নজরদারি ও সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এটি হবে দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা ভ্রমণ কেন্দ্র। তবে পরিবেশকর্মী আরিফুর রহমান পাখি শিকার বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি পাখিদের বংশবৃদ্ধির জন্য গাছে কৃত্রিম বক্স তৈরির পরামর্শ দেন। 

এদিকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী হাসানুর রহমান এই স্পটটিকে সবার কাছে উন্মোচিত করতে জেলা ও বিভাগীয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. সাদ্দাম হোসেন জানান, পাখিদের যেন কোনো বিঘ্ন না ঘটে, তাই চরের মূল অংশে স্থাপনা না করে কিছুটা দূরে পর্যটকদের বসার জন্য বেঞ্চ তৈরির কাজ চলছে। আসন্ন ঈদের আগেই এই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া পাখি শিকারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন তিনি। 

বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, ‘ঝোপখালী পাখির চর’কে অভয় আশ্রম করতে উদ্যোগ নেওয়া হয়েছে। জেলায় একটি পর্যটন কমিটি গঠন করা হয়েছে। আমাদের পরিকল্পনা আছে পাখির চরকে অভয় আশ্রম করার। 

বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি বলেন, ‘ঝোপখালী পাখির চর’কে অভয়াশ্রম ও আকর্ষণীয় পর্যটন স্পট গড়তে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরগুনা পাখি পর্যটন স্পট

সংশ্লিষ্ট সংবাদ: বরগুনা

২১ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনায় ধরা পড়েছে সাড়ে ২২ কেজির কোরাল, বিক্রি হলো কত টাকায়
১৬ ফেব্রুয়ারি ২০২৬
পাথরঘাটায় লোকালয়ে বিরল প্রজাতির মুখপোড়া হনুমান
১১ জানুয়ারি ২০২৬
পরিত্যক্ত ভবনে পাঠদান, ঝুঁকিতে শতাধিক শিশু শিক্ষার্থী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেক গঠন
  2. অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা তাসনিম জারার
  3. ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে, টাকা চাওয়ার সুযোগ নেই : ডা. জাহিদ হোসেন
  4. ফের চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস
  5. বিডিআর বিদ্রোহে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি
  6. হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x