Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:১৫, ২৭ অক্টোবর ২০২২
আপডেট: ১৯:১৫, ২৭ অক্টোবর ২০২২
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:১৫, ২৭ অক্টোবর ২০২২
আপডেট: ১৯:১৫, ২৭ অক্টোবর ২০২২
আরও খবর
পৌর নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
সালাম ফেরানোর পর মসজিদেই শেষ বিদায় তারা মিয়ার
বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা : মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
ছুরিকাঘাতে বিএনপিনেতা হত্যা, ঢাকা থেকে ভাড়া করা তিনজন গ্রেপ্তার
কিশোরগঞ্জে বিএনপিনেতাকে কুপিয়ে হত্যা, আটক ১

‘গরিবের ডাক্তার’ নলিনী দাস স্মরণসভা

মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:১৫, ২৭ অক্টোবর ২০২২
আপডেট: ১৯:১৫, ২৭ অক্টোবর ২০২২
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:১৫, ২৭ অক্টোবর ২০২২
আপডেট: ১৯:১৫, ২৭ অক্টোবর ২০২২
কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি উচ্চবিদ্যালয়ে ‘গরিবের ডাক্তার’ খ্যাত প্রয়াত ডা. নলিনীরঞ্জন দাসের স্মরণসভায় বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে ‘গরিবের ডাক্তার’ খ্যাত প্রয়াত নলিনীরঞ্জন দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর পরিবার প্রতিষ্ঠিত উপজেলার শিমুলকান্দি উচ্চবিদ্যালয় এই স্মরণসভার আয়োজন করে।

চলতি বছরের ৩ এপ্রিল মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট শিক্ষানুরাগী, ‘গরিবের ডাক্তার’ খ্যাত নলিনীরঞ্জন দাস বার্ধক্যজনিত নানা রোগে ভোগে পরলোক গমন করেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান হাজি আফিকুল ইসলাম হারিছের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন বিএনপিদলীয় সাবেক এমপি, বিশিষ্ট লেখক, কলামিস্ট মো. শফিকুল ইসলাম, প্রয়াত ডা. নলিনীরঞ্জন দাসের ছোটভাই সম্প্রচার বিশেষজ্ঞ মনোরঞ্জন দাস, বিএনপিনেতা ডাক্তার আব্দুল ওয়াহাব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রয়াত ডা. নলিনীরঞ্জন দাস বহুগুণের অধিকারী ছিলেন। ‘সাদা মনের মানুষ’ বলতে যা বুঝায়, তিনি ছিলেন তেমন। কোনো ধর্ম-বর্ণ-গোত্রে নিজেকে আবদ্ধ করে না রেখে তিনি ছিলেন একজন ‘মানুষ’। সব মানবিক গুণে তিনি ছিলেন গুণান্বিত। যা বর্তমান কালের জন্য খুবই বিরল।

বক্তারা আরও বলেন, ডা. নলিনীরঞ্জন দাস তাঁর ডাক্তারি পেশার শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত বিনা পয়সায় রোগী দেখেছেন। ওষুধের মূল্য কেউ দিলে নিয়েছেন, না দিলে কখনোই চেয়ে নেননি। ফলে বহুবার ফার্মেসি দিলেও, তাঁর সেই ব্যবসা লাভজনক হয়নি। পুঁজি হারিয়ে তিনি বারংবার দেউলিয়া হয়েছেন। কিন্তু এতে কখনও তাঁর কোনো দুঃখবোধ হয়নি। এটিকে বরং তিনি মানবসেবার ব্রত হিসেবে নিয়েছিলেন। ঐতিহ্যবাহী শিমুলকান্দি উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তাঁর পরিবার। গ্রামের অনগ্রসর জনগোষ্ঠীর লোকজনের সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলার প্রয়াসে বাবার দেওয়া স্কুলটি তিনি আমৃত্যু দেখ-ভাল করেছেন। পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন বহু বছর। তাঁর রোজগারের বেশিরভাগ টাকা তিনি অকাতরে বিলিয়েছেন এই শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণে। 

মহান মুক্তিযুদ্ধে ভৈরবে হানাদার ও রাজাকার প্রতিরোধ কমিটি গঠনের প্রথম সভাটি হয় ডা. নলিনীরঞ্জন দাসের বাড়িতে। সেই কারণে পাকবাহিনী তাঁর বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। রাজাকাররা হামলা চালায় সেখানে। কিন্তু তাঁকে এসব হামলা পিছু হটাতে পারেনি লক্ষ্য থেকে। স্বাধীনতাযুদ্ধের পুরো ৯ মাস ডা. নলিনীরঞ্জন দাস যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিয়ে গেছেন বিনা পয়সায়।

বক্তারা বলেন, ডা. নলিনীরঞ্জন দাস সমাজ বা রাষ্ট্র থেকে কখনও কিছু পাওয়ার আশা করতেন না। তিনি কেবলি দেওয়ার চেষ্টায়রত ছিলেন। রাগ, ক্রোধ, অহমিকা তাঁকে কখনোই স্পর্শ করত না। ধীর ও অল্পভাষী মানুষ ছিলেন তিনি। পেশার বাইরে বেশিরভাগ সময় তিনি ব্যয় করতে পড়াশোনা করে। তাই তাঁর জানার পরিধি ছিল বহুমুখী ও প্রগাঢ়।

কিশোরগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: কিশোরগঞ্জ

২০ জুলাই ২০২৬
পৌর নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
২০ জুলাই ২০২৬
সালাম ফেরানোর পর মসজিদেই শেষ বিদায় তারা মিয়ার
১৬ জুলাই ২০২৬
ছুরিকাঘাতে বিএনপিনেতা হত্যা, ঢাকা থেকে ভাড়া করা তিনজন গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ৫ দিন অতি ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. আগামী ২৪ ঘণ্টায় অতি ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. পুলিশের ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
  4. রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু
  5. রাস্তার জায়গা না রেখে ভবন নির্মাণের অভিযোগ, পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান
  6. ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x