Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২১:১৫, ২৩ অক্টোবর ২০২০
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২১:১৫, ২৩ অক্টোবর ২০২০
আপডেট: ২১:১৪, ২৩ অক্টোবর ২০২০
আরও খবর
ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে এসএসসি পরীক্ষার্থী নিহত
সেনাবাহিনীর বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৪০
ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ
বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২১:১৫, ২৩ অক্টোবর ২০২০
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২১:১৫, ২৩ অক্টোবর ২০২০
আপডেট: ২১:১৪, ২৩ অক্টোবর ২০২০
সড়ক দুর্ঘটনায় আহতদের সঙ্গে কথা বলতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পুলিশ সদস্যরা। ছবি : এনটিভি

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তিনজন। ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মেরী গোপীনাথপুর, কাশিয়ানী উপজেলার রাতইল ধূসর ব্রিজ ও মুকসুদপুর কলেজ মোড়ে এ তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে কাশিয়ানীর ধূসর ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে শাহিন মোল্লা (৩০) নামের এক প্রাইভেটকারচালক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন।

নিহত শাহিন মোল্লা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতালিয়া গ্রামের আইয়ুব আলী মোল্লার ছেলে। আহত নন্দন দত্ত (২২) ও কার্ত্তিক মণ্ডলকে (২৪) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানিয়েছেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে নন্দন দত্ত ও কার্ত্তিক মণ্ডল নামের দুই ব্যক্তি সকালে প্রাইভেটকারে করে খুলনা যাচ্ছিলেন। তাঁদের প্রাইভেটকারটি ধূসর ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেইনট্রির সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রাইভেটকারচালকের মৃত্যু হয়। পরে আহত নন্দন ও কার্ত্তিককে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শাহিনের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

এদিকে, আজ দুপুরে গোপালগঞ্জ সদর উপজলোর মেরী গোপীনাথপুর এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এ সময় উঠানে খেলতে থাকা দুই ভাইবোনকে চাপা দেয় পিকআপটি। মারাত্মক আহত শিশু তাসকিয়া খানম (৩) ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার ভাই রাব্বি সিকদারের (৬) ডান পা ভেঙে যায় এবং মাথায় আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিকআপটি ভাঙ্গা থেকে গোপালগঞ্জ সদরের দিকে আসছিল বলে গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবু নাঈম জানিয়েছেন। পিকঅ্যাপচালক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে মাইক্রোবাস চাপায় খুশি বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত খুশি বেগমের বাড়ি মুকসুদপুরের প্রভাকরদী গ্রামে।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানিয়েছেন, রাতে মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন খুশি বেগম। এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাঁকে চাপা দিলে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বাধিক পঠিত
  1. ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম
  2. তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
  3. মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
  4. সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী
  5. ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
  6. আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x