Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৮:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৮:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২১
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৮:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৮:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২১
আরও খবর
অপরাধ দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অঙ্গীকারবদ্ধ : পার্বত্য প্রতিমন্ত্রী
জনগণই বিএনপিকে ক্ষমতায় এনেছে : চসিক মেয়র
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা : চট্টগ্রাম বিমানবন্দরের ২৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
কাগজপত্র দেখতে চাওয়ায় টিএসআইকে মারধর
সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে বৈঠা নিয়ে সাম্পান মাঝিদের মানববন্ধন

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৮:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৮:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২১
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৮:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৮:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২১
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে কর্ণফুলী নদীর ঘাট ব্যক্তিবিশেষের হাতে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বৈঠা হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন সাম্পান মাঝিরা। ছবি : এনটিভি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ঘাট ব্যক্তিবিশেষের হাতে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বৈঠা হাতে নিয়ে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন সাম্পান মাঝিরা।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে নদী গবেষক অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, কর্ণফুলি সাম্পান মাঝি কল্যাণ সমিতির উপদেষ্টা অলিউর রহমান, সাম্পান সমিতির সভাপতি লোকমান, সাম্পানচালক সমিতির সভাপতি জাফর আহমদ বক্তব্য দেন।

বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটটি লাইটারেজ মালিক সমিতির সভাপতি হাজি শফি ও হারুন দোভাষ নামে স্থানীয় এক ব্যক্তির কাছে ইজারা দিয়েছে। এতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত পাঁচ টাকা বেশি টোল আদায় করা হচ্ছে। ফলে নিয়মিত মাঝি-মাল্লাদের যাত্রীদের সঙ্গে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আবার ভ্রাম্যমাণ আদালত তাদেরই জরিমানা করছেন। এসব ঘটনার প্রতিবাদে পাঁচ দিন ধরে নানা কর্মসূচি পালন করছেন সাম্পান মাঝিরা।

সাম্পানচালক সমিতির সভাপতি জাফর আহমদ বলেন, করোনাকালে তারা পাঁচ টাকা বেশি টোল আদায় করে, তখন সাধারণ মানুষ কিছু বলেনি। আমরা সাম্পান মাঝিরাও বলেছি করোনাকালে নিচ্ছে, কিন্তু এখনও তারা সেই পাঁচ টাকা অতিরিক্ত টোল আদায় করছে। কিন্তু অন্যান্য ঘাটে এক টাকা আদায় করা হচ্ছে। অথচ কর্ণফুলি উপজেলা ম্যাজিস্ট্রেট এসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আমাদের পাঁচ হাজার টাকা জরিমানা করলেন। আমরা তাকে বললাম, আমরা তো অতিরিক্ত ভাড়া নিচ্ছি না, এই অতিরিক্ত টাকা নিচ্ছে ইজারাদার। তিনি তা শুনতে রাজি নন। তিনি আমাদের বললেন, আপনারা যদি এ অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না করেন, এর দায় আপনাদেরই নিতে হবে, পরে জেলও হতে পারে।

কর্ণফুলি সাম্পান মাঝি কল্যাণ সমিতির উপদেষ্টা অলিউর রহমান বলেন, সাম্পান মাঝিরা এখন কোথায় যাবে? এক দিকে প্রশাসন অপর দিকে চাঁদাবাজ। একজন সাম্পান মাঝি সপ্তাহে তিন দিন তার সাম্পান চালাতে পারেন। একজন সাম্পান মাঝি দিনে ৩০০ টাকা রোজগার করলে তার সাপ্তাহিক আয় হয় ৯০০ টাকা। এ ৯০০ টাকায় তার সংসার চলে? একজন সাম্পান মাঝির এ ৯০০ টাকা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছে সিটি করপোরেশন, লাইটারেজ মালিক সমিতির সভাপতি হাজি শফি, মেয়রের বেয়াই হিসেবে পরিচিত হারুন দোভাষ। হারুন দোভাষ বলেছেন, তাকে নাকি ঘাট থেকে কেউ  সরাতে পারবে না, তিনি মেয়রের বেয়াই। আমাদের এত পুলিশ প্রশাসন থাকতে তারা কীভাবে এই অতিরিক্ত টোল আদায় করে? সাম্পান মাঝিরা এখন কোন দিকে যাবে? এক দিকে ম্যাজিস্ট্রেট অপর দিকে চাঁদাবাজ। তাহলে এ পেশা কীভাবে টিকে থাকবে? অথচ এ পেশার সাম্পান মাঝিরা যুগ যুগ ধরে চট্টগ্রামকে বিশ্বে পরিচিত করেছে।

চট্টগ্রাম প্রতিবাদ

সংশ্লিষ্ট সংবাদ: মানববন্ধন

০৫ মার্চ ২০২৬
মানিকগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন
২২ ফেব্রুয়ারি ২০২৬
সড়কমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের ডাক এনসিপির
২৫ জানুয়ারি ২০২৬
হেয়ারকাট প্রত্যাহার ও আমানত ফেরতের দাবিতে মানববন্ধন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালি পেরিয়ে আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ
  2. ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, নিহত ১
  3. জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
  4. লাউয়াছড়া বনে যান্ত্রিক ত্রুটিতে আটকা কালনী এক্সপ্রেস
  5. যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট নিয়ে যা বললেন জামায়াত আমির
  6. ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x