Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাহিদুর রহমান
২২:৩৫, ১৬ নভেম্বর ২০১৯
আপডেট: ২২:৩৭, ১৬ নভেম্বর ২০১৯
জাহিদুর রহমান
২২:৩৫, ১৬ নভেম্বর ২০১৯
আপডেট: ২২:৩৭, ১৬ নভেম্বর ২০১৯
আরও খবর
সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
এলপিজির দাম সহনীয় রাখতে নজরদারি বাড়ানো হবে : বাণিজ্যমন্ত্রী
ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
অনলাইন পোর্টাল, আইপি টিভি নীতিমালার আওতায় আসবে : তথ্য প্রতিমন্ত্রী
আগামীতে একুশে বইমেলা আন্তর্জাতিক হবে, আশা প্রধানমন্ত্রীর

জাবি সমস্যায় সরকার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করবে: শিক্ষা উপমন্ত্রী

জাহিদুর রহমান
২২:৩৫, ১৬ নভেম্বর ২০১৯
আপডেট: ২২:৩৭, ১৬ নভেম্বর ২০১৯
জাহিদুর রহমান
২২:৩৫, ১৬ নভেম্বর ২০১৯
আপডেট: ২২:৩৭, ১৬ নভেম্বর ২০১৯
সাভারের আক্রান এলাকায় ইস্টার্ন ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি : এনটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে কিছু অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন, সেইসঙ্গে উপাচার্যের পক্ষ থেকেও আন্দোলনকারীদের বিপক্ষেও মন্ত্রণালয়ে অভিযোগপত্র দিয়েছে শিক্ষকরা। এখন যেহেতু দুই পক্ষের অভিযোগ জমা পড়েছে, সরকার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ শনিবার দুপুরে সাভারের আক্রান এলাকায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে ষষ্ঠ সমাবর্তনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপমন্ত্রী একথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী এ সময় আরো বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুটিকয়েক শিক্ষক-শিক্ষার্থী আন্দোলন করছে উপাচার্যের বিরুদ্ধে। শিক্ষার পরিবেশ ও ছাত্রছাত্রীদের জীবন নষ্ট করে তাঁরা ঢাকঢোল ও কাঁসা পিটিয়ে আন্দোলন করছে।’

আন্দোলন করা সবার গণতান্ত্রিক অধিকার জানিয়ে উপমন্ত্রী বলেন, ‘আন্দোলনকারী শিক্ষকরা কী ভাবেন নিজেরা নিজেদের? ব্যক্তি জীবনে কে কী করেন, কোন বিশ্ববিদ্যালয়ের পরিচালনার সঙ্গে সম্পক্তা আছেন এবং কে কে কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করাচ্ছেন সেগুলোও আমরা জানি। সাধারণ ছাত্রছাত্রীরা যদি সেগুলো নিয়ে মাঠে নামে তখন তো পরিস্থিতি আরো ঘোলাটে হবে। সরকারের কাছে তথ্য আছে, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় অচলাবস্থা সৃষ্টি করা হচ্ছে। বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে হলে ঢোকা, এগুলো অন্যায় করা হচ্ছে।’

শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন উপমন্ত্রী।

সমাবর্তনে ইউনিভার্সিটির চারটি অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ-প্রাপ্ত মোট নয়জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। তাদের মধ্যে চ্যান্সেলর গোল্ড মেডেল পান নওশীন রহমান ও শ্রাবণী।

সমাবর্তনে এ সময় অন্যাদের মধ্যে আরো বক্তব্য দেন বাংলাদেশে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিজ জোয়েন ওয়্যাগনার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ, ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল, ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কলা অনুষদের ডিন অধ্যাপক তাহমিনা আহমেদ প্রমুখ।

উচ্চশিক্ষায় গুণগত মান ও নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে ২০০৩ সালে প্রতিষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। চারটি অনুষদ এবং সেসব অনুষদের অধীনে নয়টি প্রোগ্রাম রয়েছে। এখান থেকে এরই মধ্যে প্রায় ১০ হাজার শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উচ্চশিক্ষা সম্পন্ন করেছে। পৃথিবীর বিভিন্ন দেশের নামিদামি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম ও ক্রেডিট ট্রান্সফারের ব্যবস্থা আছে।

সর্বাধিক পঠিত
  1. জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে প্রার্থী মন্ত্রী খলিলুর রহমান
  2. রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
  3. অপরাধীর দলীয় পরিচয় নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নিন : ফজলে হুদা বাবুল
  4. দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী
  5. শিগগির ১৮০ শূন্য পদে পুলিশ সার্জেন্ট নিয়োগ
  6. তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াধীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x