জামালপুরে করোনায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তয়েজ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর।
তয়েজ আলী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামারাবাদ শিমলাপল্লী গ্রামের বাসিন্দা।
জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জানান, আজ সকালে তয়েজ আলী নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে গত ২৯ জুন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তিনি জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিনই তাঁকে ময়মনসিংহের এসকে হাসপাতালে পাঠানো হয়। তিনি কিডনি, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যাতেও ভুগছিলেন।
এদিকে, জামালপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১১ জনের মৃত্যু হলো।

আসমাউল আসিফ, জামালপুর