Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসমাউল আসিফ, জামালপুর
২৩:০০, ১৪ জুন ২০২১
আপডেট: ১০:৫৩, ১৫ জুন ২০২১
আসমাউল আসিফ, জামালপুর
২৩:০০, ১৪ জুন ২০২১
আপডেট: ১০:৫৩, ১৫ জুন ২০২১
আরও খবর
ভ্রমণ ভিসায় যে বিধিনিষেধের কথা জানাল মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রে বিক্ষোভ : আইসিই এজেন্টদের যে বিধিনিষেধ মানতে হবে
ইসরায়েলি হামলা-বিধিনিষেধে রেকর্ড পতনে ফিলিস্তিনের অর্থনীতি
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদার
গাজায় মানবিক সহায়তা প্রবেশে নতুন বিধিনিষেধ ইসরায়েলের

জামালপুর পৌর এলাকায় ৩০ জুন পর্যন্ত লকডাউন

আসমাউল আসিফ, জামালপুর
২৩:০০, ১৪ জুন ২০২১
আপডেট: ১০:৫৩, ১৫ জুন ২০২১
আসমাউল আসিফ, জামালপুর
২৩:০০, ১৪ জুন ২০২১
আপডেট: ১০:৫৩, ১৫ জুন ২০২১
জামালপুরে লকডাউন ঘোষণার পরও সড়কে যানবাহন ছিল স্বাভাবিক। ছবি : এনটিভি

করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় জামালপুর পৌর এলাকায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে লকডাউনের প্রথম দিনে শহরের চিত্র ছিল প্রতিদিনের মতই স্বাভাবিক।

এদিকে, শহরের বেশ কয়েকটি এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে দ্রুত। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।   

জামালপুর পৌর এলাকায় গত কয়েক দিনে সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পাওয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ৩০ জুন পর্যন্ত জামালপুর পৌর এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

জেলা প্রশাসক মুর্শেদা জামান গতকাল রোববার রাতে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা বলা হয়েছে, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে। আক্রান্ত ব্যক্তির বাসস্থান লকডাউনের আওতমুক্ত থাকবে। আক্রান্ত ব্যক্তি সব স্বাস্থ্যবিধি মেনে চলবে, কোনোক্রমেই বাড়ির বাইরে আসতে পারবে না। এছাড়াও গণপরিবহনে অর্ধেক যাত্রী উঠাতে হবে। সভা-সমাবেশ হয় এমন ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। সব ব্যবসা-প্রতিষ্ঠান, শপিংমল স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে, তবে স্বাস্থ্যবিধি অমান্য করলে দোকান বন্ধসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান, পরিবহন বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

আজ সোমবার সকাল থেকে লকডাউন কার্যকর হওয়ার কথা থাকলেও শহরের ব্যস্ততম সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলো ছিল প্রতিদিনের মতোই স্বাভাবিক। বিধিনিষেধ অমান্য করে কোনো প্রকার স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব বজায় না রেখে যানবাহনগুলোতে চলছে যাত্রী পরিবহন। দোকান পাট, শপিংমলসহ সব জায়গায় সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের নির্দেশনা মেনে চলার প্রবণতা দেখা যায়নি। সকাল বেলা থেকেই বিভিন্ন কোচিং সেন্টারগুলো খোলা ছিল।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, ‘জামালপুরে গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২১ জন করোনায় আক্রান্ত হয়েছে, সংক্রমণের হার ১৭ দশমিক ৯৪ শতাংশ।

জামালপুর পৌর শহরের সব থেকে ঘনবসতিপূর্ণ মুসলিমাবাদ, কাচারীপাড়া ও বাগেরহাটা এলাকায় সংক্রমের হার সবচেয়ে বেশি। জেলায় গত এক সপ্তাহে ৫৫৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১০১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান বলেন, ‘বিধিনিষেধ কার্যকর করতে জামালপুর সদর উপজেলায় তিনটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এছাড়াও প্রতিটি উপজেলায় ইউএনও ও এসিল্যান্ড ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে মাস্ক ব্যবহার ও সরকারি নির্দেশনা মেনে চলতে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।’

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত দুই হাজার ৩৬৫ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ১৮৫ জন। করোনায় মারা গেছেন ৩৬ জন।   

করোনাভাইরাস লকডাউন বিধিনিষেধ
২৩ জুন ২০২১
ফরিদপুরে চলছে কঠোর লকডাউন, আক্রান্তের রেকর্ড
২৩ জুন ২০২১
মোংলায় আরও এক সপ্তাহ বিধিনিষেধ বাড়ল
২৩ জুন ২০২১
বিধিনিষেধ ব্যর্থ : কঠোর লকডাউনে যশোর
২৩ জুন ২০২১
মানিকগঞ্জে লকডাউনেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি!
২৩ জুন ২০২১
পাবনায় ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু, আক্রান্ত ৮৮
২৩ জুন ২০২১
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু
২৩ জুন ২০২১
দিনাজপুরে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪১, স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম
২৩ জুন ২০২১
রাজশাহীতে সর্বাত্মক লকডাউন বাড়ল ৩০ জুন পর্যন্ত
২২ জুন ২০২১
নেত্রকোনায় করোনা সংক্রমণ বৃদ্ধি, সীমান্তে বিজিবির কড়া নজরদারি
২২ জুন ২০২১
যশোরে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
  2. দুই ঘণ্টা পর অবরুদ্ধ এমপিকে উদ্ধার
  3. গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
  4. কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ
  5. শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে : দুলু
  6. পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x