টঙ্গীতে তুলার গুদামে আগুন
মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া মাইনউদ্দিন মার্কেট এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগে যায়। ছবি : এনটিভি
গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া মাইনউদ্দিন মার্কেট এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে গুদামের ভেতরে থাকা মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের গাজীপুর জেলা উপসহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তদন্ত শেষে তা জানা যাবে।

নাসির আহমেদ, গাজীপুর