Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১০ ডিসেম্বর ২০২২
আপডেট: ১৩:০০, ১০ ডিসেম্বর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১০ ডিসেম্বর ২০২২
আপডেট: ১৩:০০, ১০ ডিসেম্বর ২০২২
আরও খবর
বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাংয়ের ৪ জন আটক
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ১১ জনের নাম উল্লেখ করে অভিযোগ
মেলান্দহে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
বিএনপির নেতাকর্মীদের মদদে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা : জামায়াত

ঢাকা আজ ফাঁকা, ঘুরছে না বাসের চাকা

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১০ ডিসেম্বর ২০২২
আপডেট: ১৩:০০, ১০ ডিসেম্বর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫৫, ১০ ডিসেম্বর ২০২২
আপডেট: ১৩:০০, ১০ ডিসেম্বর ২০২২
বিএনপির গণসমাবেশ ঘিরে চাপা উত্তেজনার মধ্যে আজ শনিবার সকাল থেকেই ঢাকার রাস্তায় নেই গণপরিবহণ। ছবি : ফোকাস বাংলা

বিএনপির গণসমাবেশ ঘিরে চাপা উত্তেজনার মধ্যে আজ শনিবার সকাল থেকেই ঢাকার রাস্তায় নেই গণপরিবহণ। ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা চললেও অন্যান্য দিনের তুলনায় সেগুলোর সংখ্যাও কম।

সকালে আসাদগেট, মোহাম্মদপুর, সংসদ ভবন মোড়, প্রগতি সরণি, মিরপুর ১০, মিরপুর ১, আগাওগাঁও, মহাখালী, গাবতলী, ধানমণ্ডি এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকায় বাস চলছে না। বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যারা বাসা থেকে বের হয়েছেন, তাদের পড়তে হয়েছে বিপাকে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাসের দেখা মিলছে না। পরে কেউ হেঁটে আবার কেউ রিকশা বা সিএনজি কিংবা বাইকে চড়ে গন্তব্যে পৌছান। অবশ্য রাস্তায় মানুষের সংখ্যাও অন্যান্য দিনের চেয়ে কম দেখা যায়।  

রাজধানীর পূর্বদিকের প্রবেশপথ সাইনবোর্ড, মাতুয়াইল, রায়েরবাগ, শনির আখড়া এবং যাত্রাবাড়ীতেও একই চিত্র দেখা গেছে। বাস না পেয়ে এসব এলাকাতে অনেককে ভ্যানে চড়েও গন্তব্যে যেতে দেখা গেছে।

গণপরিবহণ না থাকার ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। মোড়ে মোড়ে অপেক্ষা করতে দেখা যায় অফিসগামী মানুষদের। আবার কেউ কেউ বিকল্প উপায়ে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যের দিকে ছুটছেন।

আর এই সুযোগে সড়কে দাঁপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা, সিএনজি ও ভাড়ায় চালিত মোটরবাইক। অনেকেই কয়েকগুণ বেশি ভাড়াও দাবি করছেন। অনেক যাত্রীকে আবার গন্তব্যে যেতে বদল করতে হয়েছে একাধিক যানবাহন।  

গণসমাবেশকে কেন্দ্র করে স্থবিরতা বিরাজ করছে রাজধানীর পুরান ঢাকায়। সংঘাতের আশঙ্কায় বন্ধ দোকানপাট, ব্যবসা-বাণিজ্যের ব্যস্ততা নেই পুরান ঢাকায়। 

এদিকে মোড়ে মোড়ে চলছে পুলিশের তল্লাশি ও ছাত্রলীগ নেতাকর্মীদের টহল। রাজধানীর সদরঘাট, শ্যামবাজার, পাটুয়াটুলী, কোতোয়ালি, বাংলাবাজার, বাবুবাজার, তাঁতীবাজার, রায়সাহেব বাজার, ওয়ারী এলাকা ঘুরে এসব চিত্র দেখা যায়।

প্রতিদিনের ব্যস্ততম সদরঘাটে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। সকাল থেকে সীমিত ছিল লঞ্চ চলাচল, যাত্রী সংখ্যাও সামান্য। প্রতিদিন সকালে দশটির বেশি লঞ্চ সদরঘাট থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেলেও যাত্রী সংকটে আজকে ছেড়েছে মাত্র তিনটি। অন্যদিকে সদরঘাটে প্রতিদিন সকালে ৪২-৪৫টি লঞ্চ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসলেও আজ ভোরে সদরঘাটে এসে পৌঁছেছে মাত্র সাতটি। লঞ্চগুলোতে যাত্রীও ছিল খুবই কম।

বিএনপি রাজধানী গণপরিবহন

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

২৯ জুলাই ২০২৬
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
২৬ জুলাই ২০২৬
বিএনপি বিদায়ী রাষ্ট্রপতিকে সেইফ এক্সিট দিতে চায় : আখতার হোসেন
২৪ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি পলিটিক্যাল, ননপলিটিক্যালও হতে পারেন : নিলুফার চৌধুরী মনি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আরেক মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান
  2. কলিমুল্লাহকে আরেক মামলায় গ্রেপ্তারের আবেদন, শুনানি কাল
  3. প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী
  4. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ভারত : হাইকমিশনার
  6. শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x