Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৯:১০, ১৬ মার্চ ২০২২
আপডেট: ১৯:১২, ১৬ মার্চ ২০২২
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৯:১০, ১৬ মার্চ ২০২২
আপডেট: ১৯:১২, ১৬ মার্চ ২০২২
আরও খবর
নওগাঁয় মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন
এআই ক্যামেরার সহায়তায় স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা উন্মোচিত, গ্রেপ্তার ১
জুলাই দিবসে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা
শেষ ৫০ মিটার বাদ দিয়েই সড়ক নির্মাণ, এলজিইডির প্রকল্পে অনিয়ম
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল

নওগাঁয় বিএনপির ২১ নেতার পদত্যাগ

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৯:১০, ১৬ মার্চ ২০২২
আপডেট: ১৯:১২, ১৬ মার্চ ২০২২
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৯:১০, ১৬ মার্চ ২০২২
আপডেট: ১৯:১২, ১৬ মার্চ ২০২২

নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে গত ১০ মার্চ ২১ জন পদত্যাগ করেছেন। ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে। গত ৫ মার্চ বিএনপির ওই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মীদের অভিযোগ, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মতামত না নিয়ে গত ৫ মার্চ উপজেলা বিএনপির কয়েকজন নেতা তাঁদের পছন্দের ব্যক্তিদের নিয়ে বড়গাছা ইউনিয়ন বিএনপির ২৮ সদস্যের একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। আগের কমিটি বিলুপ্ত না করে নতুন করে আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া গঠনতন্ত্রবিরোধী। 

রাণীনগর উপজেলা ও জেলা বিএনপির আহ্বায়কের কাছে বড়গাছা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ওই ২১ নেতা পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তাঁরা পদত্যাগের কারণ হিসেবে বলেন, ২০১৯ সালের ৩০ অক্টোবর মহরম আলীকে আহ্বায়ক করে বড়গাছা ইউনিয়ন বিএনপির ৩২ সদস্যের একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় উপজেলা বিএনপি। কিন্তু ওই কমিটি বিলুপ্তি না করেই এবং ইউনিয়ন বিএনপির বেশিরভাগ নেতাকর্মীর মতামত না নিয়ে গত ৫ মার্চ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন স্বাক্ষরিত ২৮ সদস্যের নতুন একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের মূল্যায়ন করা হয়নি। এ ছাড়া আগের কমিটি বিলুপ্ত না করে নতুন কমিটি ঘোষণা করা গঠনতন্ত্র বিরোধী। নতুন ঘোষিত কমিটির আহ্বায়ক হয়েছেন বিকাশ চন্দ্র। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আগের কমিটি বিলুপ্ত না করে নতুন কমিটি ঘোষণা এবং ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের মূল্যায়ন না করে কমিটি গঠনের প্রতিবাদে তাঁরা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করা নেতাকর্মীরা হলেন, রেজাবুল হক, জাইদুল ইসলাম, মকছেদ আলী, আমিনুল ইসলাম, শাহজাহান আলী, আবু রায়হান, আরজ উদ্দীন, মোফাজ্জল হোসেন, আওরঙ্গজেব প্রামানিক, সাজ্জাদ হোসেন, সাইদুর রহমান, সোহেল, আশিক, নীরেন চন্দ্র, আব্দুল জব্বার, শুক্কর, মোতালেব হোসেন, মনছুর, মজিদ মণ্ডল, নাছির উদ্দিন ও মোজাম্মেল হক।

বড়গাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য রেজাবুল হক বলেন, ‘কমিটি ঘোষণার আগে ইউনিয়ন বিএনপির বেশিরভাগ নেতার সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। হঠাৎ করে একদিন ফেসবুকে দেখছি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্বের কমিটির বিলুপ্ত না করে নতুন কমিটির অনুমোদন এবং উপজেলা বিএনপির একজন সদস্যকে ইউনিয়ন কমিটির মূল দায়িত্ব দেওয়া গঠনতন্ত্র বিরোধী। এই কমিটি আমরা মানি না।

২০১৯ সালে ঘোষিত ৩২ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মহরম আলী বলেন, ‘আমার কমিটিকে বিলুপ্ত ঘোষণা না করেই আবার একটি নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এটি কেমন করে সম্ভব। যেখানে গঠনতন্ত্র মানা হয় না, ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয় না, সেখানে আমি নিজেকে জড়াতে চাই না।

উপজেলা বিএনপির আহ্বায়ক রোকনুজ্জামান খান বলেন, আগের কমিটি ছিল অকার্যকর। তাই ওই ইউনিয়নে দ্রুত একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে নিয়ম মেনে নতুন করে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। থানা বিএনপি দলের গঠনতন্ত্র মেনেই সব কাজ করেছে। যাঁরা পদত্যাগ করেছেন, তাঁরা রাগ-ক্ষোভ থেকে এটা করেছেন। ইতোমধ্যে কয়েকজন পদত্যাগপত্র ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতা করার চেষ্টা করা হচ্ছে। দলের সাংগঠনিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে ধরনের কোনো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।

পদত্যাগ বিএনপি নওগাঁ

সংশ্লিষ্ট সংবাদ: পদত্যাগ

০১ জুন ২০২৬
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
১১ মে ২০২৬
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ
০৯ মে ২০২৬
এসডিএফের চেয়ারম্যান-এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার
  2. শেখ হাসিনাকে ভারতে গণমাধ্যমে মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ
  3. ভারতীয় প্রেমিকার অভিযোগে জামালপুরে প্রেমিক গ্রেপ্তার
  4. সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
  5. ৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় উপজেলা জামায়াতের সাবেক আমির কারাগারে
  6. রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৭

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x