Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আসমাউল আসিফ, জামালপুর
২৩:৩৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৫৪, ০৫ আগস্ট ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
২৩:৩৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৫৪, ০৫ আগস্ট ২০২৬
আরও খবর
নারী যাত্রীকে কোমরের বেল্ট খুলে পেটানোয় যুবক, পরে গ্রেপ্তার
তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে ফের গ্রেপ্তার 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫, মামলা ৫০
ককরোচ জনতা পার্টির প্রভাবে চাপে মোদি সরকার
পর্নোগ্রাফির অভিযোগে দুই ছেলেসহ দম্পতি গ্রেপ্তার, ৪ তরুণী উদ্ধার

ভারতীয় প্রেমিকার অভিযোগে জামালপুরে প্রেমিক গ্রেপ্তার

আসমাউল আসিফ, জামালপুর
২৩:৩৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৫৪, ০৫ আগস্ট ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
২৩:৩৫, ০৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৫৪, ০৫ আগস্ট ২০২৬
জামালপুরের দেওয়ানগঞ্জে গ্রেপ্তার হওয়া মোস্তাফিজুর রহমান মেহেদী। ছবি : এনটিভি

ভারতীয় তরুণীর সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও আত্মীয়দের কাছে ছড়িয়ে দেওয়ার অপরাধে জামালপুরের দেওয়ানগঞ্জের মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে গোয়ন্দা পুলিশ (ডিবি-১)। 

মঙ্গলবার রাতে উপজেলার কালিকাপুর এলাকা থেকে মেহেদীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার হওয়া মেহেদী ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের যুবক মোস্তাফিজুর রহমান মেহেদীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সুবাদে তারা বিভিন্ন সময়ে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজেদের মধ্যে আদান-প্রদান করেন। পরে ভারতীয় ওই তরুণীর সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ও তার নিকট আত্মীয়দের কাছে পাঠিয়ে দেয় বাংলাদেশি মেহেদী। এ ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ করেন ওই তরুণী।

এরপর জামালপুর জেলার পুলিশ সুপারের কাছে আবেদন করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। গতকাল রাতে উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে সাইবার অপরাধে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনটি পর্যালোচনা করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ভুক্তভোগী তরুণীর নিকট আত্মীয়দের কাছে ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠিয়ে সামাজিকভাবে হেয় করার অভিযোগের সত্যতা পায় ডিবি পুলিশ। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) সোহাগ রানা জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। আজ বিকেলে গ্রেপ্তার করা আসামি মেহেদীকে আদালতে সোপর্দ করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গ্রেপ্তার প্রেমিক ভারত প্রেমিকা জামালপুর

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

০৬ আগস্ট ২০২৬
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার
০৫ আগস্ট ২০২৬
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৭
০৪ আগস্ট ২০২৬
প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা দাবি, গ্রেপ্তার ১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কৃষিজমি রক্ষায় রূপগঞ্জ থানার সামনে মানববন্ধন
  2. বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই : শিক্ষামন্ত্রী
  3. দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেন হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. খাল খনন শেষে ৬০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
  5. সিগারেট জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ স্বামী স্ত্রী সন্তান
  6. বিমান মন্ত্রী ও সংসদ হুইপের পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x