Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
২৩:২০, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩২, ০৪ আগস্ট ২০২৬
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
২৩:২০, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩২, ০৪ আগস্ট ২০২৬
আরও খবর
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার
ভারতীয় প্রেমিকার অভিযোগে জামালপুরে প্রেমিক গ্রেপ্তার
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৭
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৮, মামলা ৬৫
ডিবি পরিচয়ে রেস্টুরেন্টে ডাকাতি, গ্রেপ্তার ৬

প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা দাবি, গ্রেপ্তার ১

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
২৩:২০, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩২, ০৪ আগস্ট ২০২৬
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
২৩:২০, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:৩২, ০৪ আগস্ট ২০২৬
আনোয়ার হোসেন টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ (ইনসেটে পিস্তলসহ মালামাল)। ছবি : এনটিভি

নোয়াখালীর মাইজদীতে দুবাই প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে আনোয়ার হোসেন টিটু (৩১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সাড়ে ৪টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হক ম্যানশনে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন টিটুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর তিন সহযোগী পালিয়ে যায়।

গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন টিটু বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের ছোট খামার বাড়ির বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি ও জখমসহ বেগমগঞ্জ থানায় সাতটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, চাঁদাবাজির খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর ও সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল হক ম্যানশন ঘেরাও করে। ওই সময় ভবনের সিঁড়িতে সন্দেহভাজন অবস্থায় টিটুকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলিভর্তি ম্যাগাজিন, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে চারতলার একটি বাসায় গেলে ভুক্তভোগী নাঈমা আক্তার (১৮) ও তার পরিবারের সদস্যরা পুলিশকে জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি আরও দুজন সহযোগী নিয়ে প্রায় এক ঘণ্টা আগে বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং বাসা থেকে ২৭ হাজার টাকা নিয়ে যায়।

সুধারাম থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তার পিস্তল-গুলি জব্দ নোয়াখালী

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

৪৫ মিনিট আগে
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার
০৫ আগস্ট ২০২৬
ভারতীয় প্রেমিকার অভিযোগে জামালপুরে প্রেমিক গ্রেপ্তার
০৫ আগস্ট ২০২৬
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৭
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল
  2. ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানী
  3. ৩১ জুলাই থেকে ওবায়দুল কাদেরকে দেখেনি কেউ
  4. সংগীতশিল্পী মুজিব পরদেশী কারাগারে
  5. ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে আনা হয় যে কারণে
  6. অনলাইনেই সরব হাসিনা, দুই বছরেও মুখ দেখেনি কেউ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x