নওগাঁয় সিঙ্গাপুরফেরত যুবক হাসপাতালে ভর্তি
নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক যুবককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি
নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক যুবককে (২৫) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে তাঁকে ভর্তি করা হয় বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মুনীর আলী আকন্দ জানান, করোনাভাইরাস সন্দেহে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবক সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। গত ২৭ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরে আসেন। গ্রামে আসার পর জ্বর দেখা দেয়। স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর পর জ্বর না কমায় ওই পল্লী চিকিৎসকের পরামর্শে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুনীর আলী আকন্দ জানান, ওই যুবককে বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ