Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ১৩ জুন ২০২৬
আপডেট: ২১:৫৫, ১৩ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ১৩ জুন ২০২৬
আপডেট: ২১:৫৫, ১৩ জুন ২০২৬
আরও খবর
গণমাধ্যমকে নিখুঁত করতে সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন : তথ্যমন্ত্রী
গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই : তথ্যমন্ত্রী
ব্যাংক দখলকারীদের নিশানায় পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা : তথ্যমন্ত্রী
কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী
‘নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ডিজেলের দাম বাড়ানো হয়নি’

৯০-কে নাকচ করে জুলাইয়ের বয়ানে আটকে থাকা যাবে না : তথ্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ১৩ জুন ২০২৬
আপডেট: ২১:৫৫, ১৩ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ১৩ জুন ২০২৬
আপডেট: ২১:৫৫, ১৩ জুন ২০২৬
ছবি : পিআইডি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস লিখতে গেলে ৮০-৯০ এর দশকের ছাত্র গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান- উভয়কেই ধারণ করতে হবে।

আজ শনিবার (১৩ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ‘৮০-৯০ দশক ছাত্র মুভমেন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র উদ্যোগে ‘তারেক রহমানের ভাবনা আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘ইতিহাসের যে সমস্ত বয়ানকারীরা জুলাই অভ্যুত্থানের মধ্যে আটকে থেকে ৯০-এর আন্দোলনকে নাকচ করতে চান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ম্লান করতে চান, আমরা সেই ইতিহাসের বিকৃতি কোনোভাবেই হতে দেব না।’

ইতিহাসের খণ্ডিত ব্যাখ্যার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, খন্ডিত বা অপূর্ণাঙ্গ ইতিহাস কোনো বাজারে চলবে না। কোনো মুদ্রা সচল রাখতে হলে যেমন তার এপিঠ-ওপিঠ দুই পাশেই মার্কা থাকতে হয়, তেমনি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস পূর্ণাঙ্গ করতে হলে একপাশে যেমন ২৪-এর জুলাই অভ্যুত্থানের কথা বলতে হবে, তেমনি অন্যপাশে ৯০-এর গণঅভ্যুত্থানকেও ধারণ করতে হবে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ৮০-৯০ দশক ছাত্র মুভমেন্টের কেন্দ্রীয় কমিটিকে আহ্বান জানিয়ে বলেন, মনগড়া ও অপূর্ণাঙ্গ ব্যাখ্যা নিয়ে যাতে কোনো অর্বাচীন হাজির হতে না পারে, সেজন্য সারা দেশে আন্দোলনের সঠিক ইতিহাস ও প্রকৃত বয়ান তুলে ধরতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, সামরিক স্বৈরাচার এরশাদ ক্ষমতা দখল করার পর তৎকালীন আওয়ামী লীগ নেপথ্যে থেকে তা সমর্থন করেছিল। একই সাথে ১৯৮৬ সালের পাতানো নির্বাচনে অংশ নিয়ে ‘জাতীয় বেঈমান’ খেতাব ধারণ করে স্বৈরাচারকে বৈধতা দিতে চেয়েছিল। একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের আকাক্সক্ষা বুঝে সেই নির্বাচন বর্জন করেছিলেন।

তাঁর আপসহীন ভূমিকার কারণে এবং পরবর্তীতে দেশনেত্রীর নির্দেশনায় সর্বদলীয় ছাত্র ঐক্যের চূড়ান্ত আন্দোলনের মুখে ১৯৯০-এর গণঅভ্যুত্থান সফল হয়। সেই সাথে দেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন হয়। এই আন্দোলনের মধ্য দিয়েই একজন সাধারণ গৃহবধূ থেকে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জাতির সামনে আত্মপ্রকাশ করেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর জুলাই অভ্যুত্থান-সব আন্দোলনেরই মূল সুর একটিই, তা হলো ‘সবার আগে বাংলাদেশ’ এবং ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ডে আমাদের একমাত্র পরিচয় ‘আমরা বাংলাদেশি’। শহীদ জিয়ার হাত ধরে আসা এই জাতীয়তাবাদী চেতনার আলোকবর্তিকা এখন তারেক রহমানের হাতে ধাবমান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. আলী আকবর চুন্নু। সদস্য সচিব এম. এ. হাশেম রাজুর’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জহির উদ্দিন স্বপন তথ্যমন্ত্রী গণআন্দোলন

সংশ্লিষ্ট সংবাদ: জহির উদ্দিন স্বপন

১৪ জুন ২০২৬
গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই : তথ্যমন্ত্রী
০৭ জুন ২০২৬
ব্যাংক দখলকারীদের নিশানায় পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা : তথ্যমন্ত্রী
০৬ জুন ২০২৬
কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি : আদ-দ্বীনের নির্বাহী পরিচালক
  2. দিল্লিতে ডা. জাহেদকে হেনস্তার তীব্র প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
  3. দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
  4. প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
  5. ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ১ দিনে ২১৬৭ মামলা
  6. এক রাতে ৩ বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x